ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বগুড়ায় ফেনসিডিলসহ এমপিপুত্র রাহিদ গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯ ২৯১ বার পড়া হয়েছে

বগুড়া ব্যুরো

আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও সাবেক এমপি কামরুন নাহার পুতুলের ছেলে রাহিদ মোস্তাফিজ। ছবি: যুগান্তর
ফেনসিডিল ও মাদক বিক্রির টাকাসহ বগুড়া জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও সাবেক এমপি কামরুন নাহার পুতুলের ছেলেকে গ্রেফতার করা হয়েছে। তার নাম রাহিদ মোস্তাফিজ (৪৫)।

শুক্রবার রাতে শহরের কালীতলায় নির্মাণাধীন বাড়ি থেকে তাকে ৫৫ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ৪৭ হাজার টাকাসহ গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। ডিবির এসআই ইনামুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন।

ডিবি পুলিশের ইন্সপেক্টর আসলাম আলী জানান, রাহিদ মোস্তাফিজ বগুড়া শহরের কালীতলা এলাকার আওয়ামী লীগদলীয় সাবেক এমপি মরহুম মোস্তাফিজার রহমান পটল এবং জেলা আওয়ামী লীগ নেত্রী সংরক্ষিত আসনের সাবেক এমপি কামরুন নাহার পুতুলের ছেলে।

তিনি দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহের পর এলাকায় এনে বিক্রি করে আসছিলেন।

শুক্রবার রাত ৮টার দিকে রাহিদ শহরের কালীতলা এলাকার নির্মাণাধীন বাড়িতে মাদক বিক্রির জন্য অবস্থান করছিলেন। গোপনে খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে রাহিদ পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫৫ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ৪৭ হাজার টাকা পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাহিদ মোস্তাফিজ মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বগুড়ায় ফেনসিডিলসহ এমপিপুত্র রাহিদ গ্রেফতার

আপডেট সময় : ০২:৪৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯