ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

যুবকের কান কেটে প্রকাশ্যে উল্লাস!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৫:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯ ২৬৪ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি গোপালগঞ্জঃ 
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রতিশোধ নিতে সোহাগ সরদার (২৫) নামে এক যুবকের কান কেটে নিয়ে প্রকাশ্যে উল্লাস করেছে প্রতিপক্ষ। গতকাল সোমবার বিকেলে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

আহত সোহাগ সরদারকে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়। সোহাগ টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের বাসিন্দা।

আহত সোহাগ সরদার জানান, ঢাকা যাওয়ার জন্য তিনি সোমবার বিকেলে দোলা পরিবহনের কাউন্টারে আসেন। প্রতিবেশী টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাজিব শেখের নেতৃত্বে ৮ থেকে ১০ জন লোক তার ওপর হামলা চালায়। তাকে মারপিট করে ধারালো অস্ত্র দিয়ে বাম কান সম্পূর্ণ কেটে নিয়ে পলিথিনে ভরে উল্লাস করতে করতে ঘটনাস্থল ত্যাগ করে।

সোহাগের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজিব শেখ তার স্ত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে সে এ ঘটনা ঘটিয়েছে।

তবে স্থানীয়রা জানান, রাজিব শেখের সঙ্গে প্রতিবেশী সোহাগ সরদারের স্ত্রীর অনৈতিক সম্পর্ক ছিল। বিষয়টি টের পেয়ে গত ৬ মে রাজিব শেখের কান কেটে দেয় সে। প্রতিশোধ নিতেই রাজিব এ ঘটনা ঘটিয়েছে।

টুঙ্গিপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম এনামুল কবীর বলেন, কান কাটার ঘটনা শুনেছি। এখনও থানায় কোনো অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

যুবকের কান কেটে প্রকাশ্যে উল্লাস!

আপডেট সময় : ১০:০৫:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯