ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বাংলা শিখছেন টাইগার কোচ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৩:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮ ৩১৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক; খেলোয়াড়দের সঙ্গে কথোপকথনে জটিলতা দূর করতে বাংলা ভাষা শিখছেন টাইগারদের ইংলিশ কোচ স্টিভ রোডস। ইংরেজিতে কথা বলার সময়ও থাকছেন সচেতন। দ্রুতগতির ব্রিটিশ ইংরেজি পরিহার করে কথা বলছেন ভাঙা ভাঙা শব্দে, যাতে ক্রিকেটারদের কথার অর্থ বুঝতে অসুবিধা না হয়।

পায়ের আঙুলে বলের আঘাতে অধিনায়ক সাকিব আল হাসান বিশ্রামে থাকায় উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে আসেন রোডস। প্রশ্ন থাকল ভিন্ন সংস্কৃতি ও ভাষাগত পার্থক্য কাজটা কঠিন করে তোলে কিনা? জবাবে টাইগার কোচ জানালেন, বাংলা ভাষা শেখাও তার কোচিংয়ের একটি অংশ।

‘আমি আমার কাজটা(কোচিং) প্রতিনিয়ত শিখে যাচ্ছি। মাঝেমাঝে কঠিন হয়ে পড়ে। ভাষাগত সীমাবদ্ধতা অনেকসময় প্রতিবন্ধকতায় ফেলে। বাংলা ভাষা শেখার চেষ্টাও করছি। যদি খানিক শিখতে পারি সেটি কোচিংয়ে সহায়ক হবে। কিছু কিছু প্রয়োগ করারও চেষ্টা করছি। এখন যেটা করি, যখন তাদের কিছু বোঝাই(ইংরেজিতে) খুব আস্তে আস্তে কথা বলি। যখন কঠিন কিছু নিয়ে আলাপ করি, মন্থর গতিতে কথা বলি এবং সেটি তারা খুব পছন্দ করছে।’

বাংলাদেশের কোচ হয়ে ৬ মাস অতিবাহিত করেছেন রোডস। সময় গড়ানোর সঙ্গে ৫৪ বছর বয়সী এ কোচের অধীনে থাকা বাংলাদেশ পাচ্ছে একের পর এক সাফল্য। এবার তো টাইগার ক্রিকেটের নতুন ইতিহাসের সঙ্গে নিজের নাম লেখানোর হাতছানি রোডসের।

উইন্ডিজের বিপক্ষে সোমবার শুরু হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বগলদাবা করতে পারলে কোনো পূর্ণাঙ্গ সিরিজে তিন সংস্করণেই সিরিজ জয়ের নতুন গৌরবে নাম লেখাবে বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডে সিরিজ জেতা হয়ে গেছে ক্যারিবীয়দের বিপক্ষে। টি-টোয়েন্টিতে তারা বর্তমান বিশ্বসেরা। লড়াই তাই কঠিন হবে মনে করলেও কোচ বলছেন সাফল্য সম্ভব।

‘অবশ্যই সম্ভব। হার-জিতের ব্যাপারটি কারও জানা থাকে না। আমি আগেই বলতে পারছি না, টি-টোয়েন্টি সিরিজ কেমন হবে। তবে দলের সবাই একাট্টা হয়ে বলতে পারি আমরা জিততে মরিয়া হয়ে লড়ব।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বাংলা শিখছেন টাইগার কোচ

আপডেট সময় : ১১:৫৩:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮