ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

পুলিশ সুপারের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৫:১১ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯ ২২৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জ পুলিশ সুপারের (এসপি) নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার দায়ে আবদুল হান্নান (২০) নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। আট দিনের রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আজ শনিবার দুপুরে এসপি মো. মাশরুকুর রহমান খালিদ নিজেই জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।

মো. মাশরুকুর রহমান খালিদ সাংবাদিকদের জানান, চলতি বছরের পয়লা জুন কিংবা এর আরও আগে অজ্ঞাতনামা কয়েক ব্যক্তি তার নাম ও ছবি ব্যবহার করে একটি আইডি খুলে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে আসছিল।

ওই আইডিতে কিশোরগঞ্জ পুলিশ সুপার ছাড়াও অন্যান্য পুলিশ অফিসারদের ছবি এবং কিশোরগঞ্জে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিভিন্ন অনুষ্ঠানের ছবি আপলোড করে আসছিল অজ্ঞাতনামা ওই চক্রটি।

এ আইডি দিয়ে ব্যবসায়ী, আইনজীবী ও রাজনীতিকসহ মোট চারজনের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে নিশ্চিত করেন এসপি মো. মাশরুকুর রহমান খালিদ।

এ ঘটনায় গত ৩ সেপ্টেম্বর কিশোরগঞ্জ মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। পরে সাইবার ক্রাইম ইউনিট ও বরগুনা পুলিশের সহায়তায় জালিয়াত চক্রের সদস্য আ. হান্নানকে বরগুনা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হান্নান বরগুনা আমতলী থানার দক্ষিণ তাতবুনিয়া এলাকার নাসির প্যাদার ছেলে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হান্নান তার অপকর্মের কথা স্বীকার করে জানায়, অর্থের অভাবে সে এসব প্রতারণামূলক কাজ করতে বাধ্য হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পুলিশ সুপারের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা

আপডেট সময় : ১০:৩৫:১১ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯