ঢাকা ১০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বৃদ্ধের ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা, দেড় লাখে দফারফার চেষ্টা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৯ ২৪২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ
মনোহরদীতে প্রতিবেশী বৃদ্ধের ধর্ষণে তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে ১৪ বছর বয়সী এক কিশোরী। ঘটনাটি জানাজানি হওয়ার পর দফারফার জন্য ওই কিশোরীর পরিবারকে দেড় লাখ টাকা উৎকোচ দেয়ার প্রস্তাব দেন অভিযুক্ত ধর্ষক দুলাল মিয়া (৬৫)। তবে শেষ রক্ষা হয়নি। তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

অভিযুক্ত দুলাল মিয়া উপজেলার বড়চাপা ইউনিয়নের বীর মাইজদিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে বৃদ্ধ দুলাল মিয়া পানি খাওয়ার নাম করে ওই কিশোরীর বাড়ি যান। এ সময় পরিবারের লোকজন কৃষিকাজের জন্য বাড়ির বাইরে থাকায় একা পেয়ে তাকে ধর্ষণ করেন দুলাল মিয়া। এরপর বিষয়টি কাউকে জানালে তাকে মেরে ফেলার হুমকি দেয়া হয়। ভয়ে ওই কিশোরী কাউকে কিছু বলেনি। কিন্তু কয়েক মাস পর ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তখন এলাকায় বিষয়টি জানাজানি হয়।

এরই মধ্যে ধর্ষক দুলাল মিয়া বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় ইউপি চেয়ারম্যানের শরণাপন্ন হন এবং দফারফার জন্য কিশোরীর পরিবারকে দেড় লাখ টাকা উৎকোচ দেয়ার প্রস্তাব দেন। ইউপি চেয়ারম্যান তাকে পুলিশে সোপার্দ করেন।

এ ঘটনায় নির্যাতিতা ওই কিশোরীর বাবা বাদী হয়ে মনোহরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় মামলার পর ধর্ষক দুলাল মিয়াকে গ্রেফতার দেখানো হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ডাক্তারি পরীক্ষার জন্য ওই কিশোরীকে হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বৃদ্ধের ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা, দেড় লাখে দফারফার চেষ্টা

আপডেট সময় : ১০:০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৯