ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

তুলে নিয়ে কিশোরীকে গণধর্ষণ, ৪ জনের যাবজ্জীবন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০১৯ ৩০৮ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি; 
নারায়ণগঞ্জে এক কিশোরীকে গণধর্ষণ মামলার রায়ে চার যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত একজন আদালতে হাজির ছিল।

দণ্ডপ্রাপ্তরা হলো- নারায়ণগঞ্জ সদরের শহীদনগর এলাকার শান্তি মিয়ার ছেলে শহিদুল ইসলাম, একই এলাকার নাছির মিয়ার ছেলে শাকিল হোসেন, গিয়াস উদ্দিনের ছেলে চঞ্চল ও ফতুল্লার মুসলিমনগর এলাকার নিজাম উদ্দিনের ছেলে আরিফ। এদের মধ্যে চঞ্চল আদালতে উপস্থিত ছিল এবং অন্যরা পলাতক। অভিযোগ প্রমাণিত না হওয়ায় পলাশ নামে এক ব্যক্তিকে খালাস দিয়েছেন আদালত।

আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর রাকিব উদ্দিন বলেন, ২০১০ সালের ১৫ মার্চ রাত ১০টায় নারায়ণগঞ্জ সদরের তামাকপট্টি এলাকায় কারখানার কাজ শেষে এক কিশোরী বাড়ি ফেরার পথে পথরোধ করে চার যুবক। এরপর কিশোরীকে শহীদনগর এলাকার আনোয়ারের বাড়ির রান্না ঘরে নিয়ে যায় তারা। সেখানে কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে চার যুবক। এ ঘটনায় কিশোরীর মা নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন। নয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার মামলার রায় ঘোষণা করেছেন বিচারক। এ সময় দণ্ডপ্রাপ্ত একজন আদালতে উপস্থিত ছিল এবং অন্যরা পলাতক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

তুলে নিয়ে কিশোরীকে গণধর্ষণ, ৪ জনের যাবজ্জীবন

আপডেট সময় : ০৯:৩১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০১৯