ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

প্রবীণ সাংবাদিক আতাউল হাকিম আর নেই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯ ২৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক আতাউল হাকিম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

তিনি চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজাদী, দৈনিক পূর্বকোণসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেছেন।

দৈনিক পূর্বকোণ ছিল তার সর্বশেষ কর্মস্থল। সেখান থেকে যুগ্ম-বার্তা সম্পাদক হিসাবে অবসর নেয়ার পর তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। তার মুত্যুর সংবাদে চট্টগ্রামের সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে আসে

আতাউল হাকিম সাংবাদিকতার পাশাপাশি লেখালেখি করতেন। তার প্রকাশিত বইগুলো হচ্ছে ‘একান্ত ব্যক্তিগত’, ‘অমাবস্যা চতুর্দিক’, ‘নিজগুণে ক্ষমা করবেন’, ‘বিশ্ব পুরুষ সম্মেলন’ ইত্যাদি।

বুধবার বেলা ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে প্রবীণ এই সাংবাদিকের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বাদ আসর রাউজান পৌরসভার ছিটিয়াপাড়ায় গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আতাউল হাকিমের মৃত্যুতে চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দিন শ্যামল ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস গভীর শোক প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

প্রবীণ সাংবাদিক আতাউল হাকিম আর নেই

আপডেট সময় : ১১:৫১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯