ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রলীগ সভাপতি আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯ ২৮৫ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুর বিট খাটালে চাঁদাবাজি করতে গিয়ে বিজিবির হাতে আটক হয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজভী আলম রানাসহ ১০ জন।

মঙ্গলবার সকালে উপজেলার মাসুদপুর সীমান্তের একটি বিট খাটাল থেকে তাদের আটক করা হয়। পরে বিকেলে তাদের শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় সন্ধ্যায় বিট খাটাল মালিক রুবেল আলী বাদী হয়ে আটকদের নামে মামলা করেছেন।

শিবগঞ্জ থানার ওসি শিকদার মো. মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজভী আলম রানার নেতৃত্বে ১০/১৫ জন যুবক মাসুদপুর গরুর বিটে চাঁদাবাজি করতে যায়। এ সময় বিট মালিক চাঁদা দিতে রাজি না হলে তারা ভয়ভীতি দেখায়। পরে বিষয়টি মাসুদপুর বিজিবি ক্যাম্পে জানানো হলে বিজিবি সদস্যরা রানাসহ ১০ জনকে আটক করে।

খাটাল মালিক রুবেল আলী জানান, বিটে কার্যক্রম চলা অবস্থায় ছাত্রলীগের সভাপতি রিজভী আলম রানার নেতৃত্বে ১০/১৫ জন চাঁদাবাজি করতে আসে। বিষয়টি বিজিবিকে জানালে তারা রানাসহ ১০ জনকে আটক করে। এ ঘটনায় আরও ৪/৫ জন পলাতক রয়েছে। পলাতকরা তার বিট থেকে ৬০ থেকে ৬৫ লাখ টাকা ছিনতাই করে পালিয়েছে বলেও দাবি করেন তিনি।

মাসুদপুর বিওপি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার শাহাদাৎ হোসেন জানান, রিজভী আলম রানার নেতৃত্বে ১০/১৫ জন মাসুদপুর বিটে চাঁদাবাজি করতে আসার খবর পেয়ে টহল দল পাঠানো হয়। সেখান থেকে রিজভী আলম রানাসহ ১০ জনকে আটক করা হয়। পরে বিকেল ৫টার দিকে তাদের শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মো. আরিফুর রেজা ইমন জানান, উপজেলা ছাত্রলীগের সভাপতি রিজভী আলম রানার ঘটনাটি তিনি শুনেছেন। সাংগঠনিকভাবে জেলা কমিটি বিষয়টি তদন্ত করবে। যদি রানা দোষী প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রলীগ সভাপতি আটক

আপডেট সময় : ১০:২৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯