ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

চাকরির কথা বলে তরুণীকে ধর্ষণ করলো ডিসি অফিসের সহকারী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুলাই ২০১৯ ২৪৬ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি; 
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে চাকরি দেয়ার কথা বলে এক তরুণীকে ধর্ষণ করেছে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের এক সহকারী। তার নাম নাজির সাব্বির হোসেন। এ ঘটনায় নাজির সাব্বির হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। আদালতের নির্দেশে বৃৃৃহস্পতিবার দুপুরে মামলাটি গ্রহণ করে পটুয়াখালী সদর থানা পুলিশ।

এর আগে বুধবার দুপুরে পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন ধর্ষণের শিকার তরুণীর বাবা। পরে সদর থানা পুলিশকে মামলাটি গ্রহণের নির্দেশ দেন আদালত।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১ মে পটুয়াখালী শহরের ছোট চৌরাস্তা এলাকার এক তরুণীকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে চাকরি দেয়ার কথা বলে বাসায় ডেকে ধর্ষণ করে সাব্বির হোসেন। ধর্ষণের পরও ওই তরুণীকে চাকরি দেয়া হয়নি। তরুণী চাকরির কথা বললে এড়িয়ে যায় সাব্বির।

মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, গত ২৪ জুন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে তরুণীকে পাস করানো হবে বলে আশ্বাস দেয় সাব্বির। কিন্তু তাও করেনি। এ অবস্থায় ১৫ জুলাই রাতে ক্ষোভে আত্মহত্যার চেষ্টা করে তরুণী। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়। তরুণীর আত্মহত্যার চেষ্টার বিষয়টি জেনে বিয়ের আশ্বাস দেয় সাব্বির। পরে বিয়ে করা নিয়েও সাব্বির টালবাহানা শুরু করে। উপায় না পেয়ে বুধবার আদালতে মামলার আবেদন করেন ধর্ষণের শিকার তরুণীর বাবা। বর্তমানে পটুয়াখালী হাসপাতালে চিকিৎসাধীন তরুণী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, চাকরি দেয়ার কথা বলে ওই তরুণীকে ধর্ষণ করেছে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী নাজির সাব্বির হোসেন। তরুণীর বাবা আদালতে মামলার আবেদন করলে মামলাটি গ্রহণের নির্দেশ দেন বিচারক। আমরা মামলাটি গ্রহণ করেছি। ধর্ষণে জড়িত সাব্বির হোসেনকে গ্রেফতার করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চাকরির কথা বলে তরুণীকে ধর্ষণ করলো ডিসি অফিসের সহকারী

আপডেট সময় : ১২:২০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুলাই ২০১৯