ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

স্বপ্নে পাওয়া আদেশে চুল না কেটে ৪০ বছর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯ ৩৯০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ 
গত ৪০ বছর ধরে মাথার চুল কাঁটাননি তিনি। শুধু তাই নয়, এই দীর্ঘ সময়ে একবারের জন্যও চুল ধুয়ে ফেলেননি। সৃষ্টিকর্তার আশীর্বাদ হিসেবে মনে করেন এই চুলকে। বর্তমানে জট বাঁধা এই মাথার চুল লম্বা হয়েছে ছয় ফুট।

অদ্ভূত জটা চুলওয়ালা এই ব্যক্তির নাম সকাল দেব। বয়স ৬৩ বছর। ভারতের পূর্বাঞ্চলীয় বিহার প্রদেশের মুঙ্গার জেলার বাসিন্দা তিনি। মাথার ওপরে পাগড়ির মতো পেঁচিয়ে রাখেন লম্বা চুলের সেই জট। তিনি বলেন, ৪০ বছর আগে এক রাতে ঘুমিয়েছিলেন তিনি। ঘুম থেকে ওঠে দেখতে পান তার মাথার চুল জট বেঁধে গেছে। এটাকে তিনি স্বর্গীয় আশীর্বাদ হিসেবে মনে করেন।

সকাল দেব বলেন, স্বপ্নে সৃষ্টিকর্তা এসে তাকে চুল না কাটার জন্য বলেন। সেই রাতের পর থেকে এখন পর্যন্ত সৃষ্টিকর্তার এ আদেশের অমান্য করেননি তিনি।

সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে সেদিন থেকেই ধূমপান এবং মদ্যপান ছেড়ে দেন সকাল দেব। ভারতে স্বঘোষিত অনেক সাধু আছেন; যাদের মাথায় দীর্ঘ ও জটা চুল। কিন্তু অন্যান্য সাধুদের চেয়ে সকাল দেবের চুলের জটের ধরন আলাদা। বাড়ি থেকে বের হলেই মাথায় বিশাল চুলের সেই স্তুপ তিনি বাঁধেন সাদা কাপড় দিয়ে।

যদি এভাবে না বেঁধে বের হন; তাহলে চুলের জট তার পেছনে রাস্তায় মাটি স্পর্শ করে। পবিত্র চেহারা ও বিনয়ী ব্যবহারের জন্য প্রতিবেশিরা তাকে ‘মহাত্মা জি’ নামেও ডাকেন।

সন্তানহীন দম্পতিদের চিকিৎসাও করেন তিনি। সন্তান লাভের আশায় সকাল দেবের দেয়া ওষুধ সেবন করেন নিঃসন্তান দম্পতিরা। এ জন্য নিজ এলাকায় তার ব্যাপক পরিচিতি রয়েছে। তার কাছে চিকিৎসা নিতে অনেক দূর-দূরান্ত থেকে লোকজন আসেন। অনেকেই তার সঙ্গে ছবি তোলেন। সবার সঙ্গে বিনয়ী এবং হাসিমুখে নম্র আচরণ করেন সকাল দেব।

সকাল দেব ভারতে বন বিভাগে প্রায় ৩১ বছর সরকারি কর্মকর্তা হিসেবে চাকরি করেছেন। তিন ছেলে, তিন মেয়ে, সাত নাতি-নাতনি ও স্ত্রী রুপিয়া দেবী-সহ বিহারে বসবাস করেন তিনি। অনাকাঙ্ক্ষিত এই বদলে যাওয়া নিয়ে স্ত্রী রুপিয়া দেবীর কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন সকাল দেব।

বিশ্বের সবচেয়ে লম্বা জট চুলের অধিকারী কেনীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা আশা ম্যান্ডেলা। ৫৫ বছরের ম্যান্ডেলা ২০১৮ সালে ১১০ ফুট লম্বা চুলের অধিকারী হিসেবে বিশ্ব রেকর্ড গড়েন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

স্বপ্নে পাওয়া আদেশে চুল না কেটে ৪০ বছর

আপডেট সময় : ০৪:২৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯