ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

কলেজছাত্রীর অশ্লীল ছবি বানিয়ে ফেসবুকে দিলো বিশ্ববিদ্যালয়ছাত্র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯ ২৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক বগুড়া
বগুড়ায় কলেজছাত্রীর অশ্লীল ছবি বানিয়ে ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে ইমরান শেখ নামে ঢাকার শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার শহরের সাতমাথা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে অশ্লীল ছবি বানিয়ে ছড়িয়ে দেয়ার অভিযোগে ইমরানের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করেন ওই ছাত্রীর বাবা।

গ্রেফতার ইমরান শেখের বাড়ি নাটোরের বাগাতিপাড়া উপজেলায়। তিনি ঢাকার শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বাবার চাকরিসূত্রে তারা বর্তমানে বগুড়ায় বসবাস করেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন আগে বগুড়ার একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রীর সঙ্গে মুঠোফোনে পরিচয় হয় ইমরানের। মুঠোফোনে কথা বলতে বলতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে কথাবার্তা ভালো না লাগায় ইমরানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় ওই ছাত্রী। এতে ক্ষিপ্ত হন ইমরান। একই সঙ্গে ওই ছাত্রীকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখান। পরে ইমরান ওই ছাত্রীর ছবি ফেসবুক থেকে সংগ্রহ করেন। এরপর সেই ছবি বিভিন্ন কৌশলে অশ্লীল বানিয়ে তোলেন। পরে আরেক নারীর নামে একটি ফেসবুক আইডি খুলে ইমরান সেই অশ্লীল ছবিগুলো ফেসবুকে ছড়িয়ে দেন। এক বান্ধবীর মাধ্যমে ওই ছাত্রী তাকে নিয়ে বানানো অশ্লীল ছবির কথা জানতে পারে। পরে পরিবারকে জানালে ওই ছাত্রীর বাবা ইমরানকে অভিযুক্ত করে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা বগুড়া সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, আলামত হিসেবে ইমরানের পাঠানো অশ্লীল ছবির ২৮টি স্ক্রিনশট জব্দ করা হয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কলেজছাত্রীর অশ্লীল ছবি বানিয়ে ফেসবুকে দিলো বিশ্ববিদ্যালয়ছাত্র

আপডেট সময় : ১১:০৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯