ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

ইংল্যান্ডকে ফেভারিট মানছেন নিউজিল্যান্ড অধিনায়ক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯ ২৯১ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক;
দ্বাদশ বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডকেই ফেভারিট মানছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। দাপট দেখিয়ে টুর্নামেন্ট শুরু করা ইংলিশরা ফাইনালি লড়াইয়েও সেরা পারফরম্যান্সই করবে, মত তার। তবে দেশের মানুষকে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা জয়ের আনন্দে ভাসাতে চান তিনিও।

রবিবাসরীয় ফাইনালের আগে সংবাদ সম্মেলনে উইলিয়ামসন বলেন, আমি মনে করি, শিরোপা নির্ধারণী ম্যাচে স্পষ্টভাবেই ফেভারিট ইংল্যান্ড। শুরু থেকে যেভাবে খেলে আসছে, সেই বিবেচনায় তারাই ফেভারিট। আমরা আন্ডারডগ হয়ে খেলতে নামব। তবে নিজেদের খেলাটা খেলতে চাই। ম্যাচটাতে পুরোপুরি মনোসংযোগ রাখতে চাই।

২০১৫ আসরে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠে নিউজিল্যান্ড। তবে তাতে জিততে পারেননি কিউইরা। অস্ট্রেলিয়ার কাছে হেরে যান তারা। সেই ক্ষত এখনও পিছু ছাড়েনি নিউজিল্যান্ডের। এবারও ফাইনালে নিজেদের নাম লিখিয়েছে তারা। দেশের মানুষকে শিরোপা আনন্দে মাতিয়ে তুলতে মরিয়া উইলিয়ামসন। কারণ দেশ থেকে ক্রিকেটভক্তদের অনেক বার্তা পেয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে তেমনটিও বলেছেন উইলিয়ামসন, আমাদের কাছে অনেক সমর্থনসূচক বার্তা এসেছে। ফাইনালে কি অপেক্ষা করছে তা নিয়ে আমরা সত্যিই রোমাঞ্চিত। মানুষ অনেক রাত জেগে ফাইনাল দেখবে। আমি জানি, আমাদের খেলা দেখার জন্য তাদের অনেকেই অনেক দেরিতে ঘুমাতে যাবে। আমরা আশা করি, দেশের মানুষকে হতাশ করব না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ইংল্যান্ডকে ফেভারিট মানছেন নিউজিল্যান্ড অধিনায়ক

আপডেট সময় : ১১:৩৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯