ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

টয়লেটে চুরি করতে গিয়ে ধরা, বাংলাদেশের দরজা বন্ধ দাবা কোচের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০১৯ ২৭১ বার পড়া হয়েছে

বিশেষ সংবাদদাতা; 
ইগর রাউসিস। বাংলাদেশের দাবা অঙ্গনে পরিচিত নাম। চেক প্রজাতন্ত্রের এই সুপার গ্র্যান্ডমাস্টার বাংলাদেশের ঘরোয়া দাবায় খেলেছেন, বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক দাবা খেলেছেন এবং বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্বও পালন করেছেন একাধিকবার। ক্যারিয়ারে বাংলাদেশসহ ৩টি দেশের হয়ে খেলা ৫৮ বছর বয়সী ২৬৮৬ রেটিংধারী এই দাবাড়ু কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছেন আন্তর্জাতিক অঙ্গনে। যে কারণে এই সুপার গ্র্যান্ডমাস্টারের সামনে ঝুলছে বহিস্কারের খড়গ।

গত বৃহস্পতিবার ফ্রান্সে চলমান ট্রার্সবুর্গ ওপেনে অংশ নেয়ার এক ফাঁকে তিনি টয়লেটে গিয়ে নিজের মোবাইলে দাবার চাল বিশ্লেষণ করেন। যা আন্তর্জাতিক নিয়মবহির্ভূত। এটা ধরে পড়ে টয়লেটে লুকিয়ে রাখা ক্যামেরায়।

ফিদের নিয়ম ভাঙ্গায় বিপাকে পড়েছেন সর্বশেষ গত বছর বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করা এই গ্র্যান্ডমাস্টার। অথচ আগামী সেপ্টেম্বরে রাশিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ দাবার জন্য আবার রাউসিসকে নিয়োগ দেয়ার কথা ছিল বাংলাদেশ দাবা ফেডারেশনের।

২০ জুলাই তার ঢাকায় আসার কথা ছিল। কিন্তু এ ঘটনা জানাজানি হওয়ার পর সে পথে আর হাঁটছে না বাংলাদেশ। ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম বলেছেন, ‘ইগোর রাউসিসের ঘটনায় আমরা বিব্রত। তাকে আর আনছি না।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

টয়লেটে চুরি করতে গিয়ে ধরা, বাংলাদেশের দরজা বন্ধ দাবা কোচের

আপডেট সময় : ১০:৪৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০১৯