ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

এমপিদের বিশ্বকাপ ফাইনালে বাংলাদেশ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০১৯ ২৫৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক; 
ইন্টার পার্লামেন্টারি ক্রিকেট টুর্নামেন্টের স্বাগতিক দল ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। শুক্রবার সেমিফাইনালে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৩ রান সংগ্রহ করে বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নামা ইংল্যান্ড ভালো শুরুর পরও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি।

আজই আসরের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচটি বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায় শুরু হওয়ার কথা ছিল।

গ্রুপ পর্বে পাকিস্তান, অল স্টার একাদশের পর নিউজিল্যান্ডকে পরাজিত করে সেমিফাইনালে খেলে বাংলাদেশ। সেমিতে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে আসরের অপরাজিত দল হিসেবে ফাইনালে উন্নিত নাঈমুর রহমান দুর্জয়দের দলটি।

গত বুধবার চলমান বিশ্বকাপের আয়োজক দেশ ইংল্যান্ডের মাঠে গড়ায় ইন্টার পার্লামেন্টারি বিশ্বকাপ বা আন্তঃসংসদীয় বিশ্বকাপ। এই বিশ্বকাপে ৮টি দল ২টি গ্রুপে বিভক্ত হয়ে খেলে।

বাংলাদেশের গ্রুপে ছিল নিউজিল্যান্ড, পাকিস্তান ও অল স্টার একাদশ।

ইন্টার পার্লামেন্টারি ক্রিকেট বিশ্বকাপে দেশের প্রথম টেস্ট অধিনায়ক ও বর্তমান এমপি নাঈমুর রহমান দুর্জয়ের নেতৃত্বাধীন বাংলাদেশ দলে রয়েছেন, জুনায়েদ আহমেদ পলক, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, শেখ তন্ময়, নাহিম রাজ্জাক ও মোহাম্মদ আয়েন উদ্দিনের মতো জনপ্রিয় ও তরুণ সংসদ সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

এমপিদের বিশ্বকাপ ফাইনালে বাংলাদেশ!

আপডেট সময় : ১২:৫৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০১৯