ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

মিল্ক ভিটায় সরবারহ করা হয় ‘পচা সয়াবিন তেল-চক পাউডারে তৈরি ‘খাঁটি দুধ’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০১৯ ৩২২ বার পড়া হয়েছে

সকালের সংবাদ নিউজ ডেস্কঃ নিম্নমানের সয়াবিন তেল, দুধ তৈরির চক পাউডার এবং সোডা ও কেমিক্যাল মিশিয়ে তৈরি ‘খাটি দুধ’ যেত মিল্ক ভিটার বিভিন্ন দুগ্ধ ব্যবস্থাপনা সমিতির কাছে।

পাবনার ভাঙ্গুড়ার সঞ্জয় ঘোষের ‘খাঁটি দুধে’র কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিষয়টি জানা গেছে।

সঞ্জয় ঘোষ জানিয়েছেন, তার এই ‘খাঁটি দুধ’ দীর্ঘদিন ধরে মিল্ক ভিটার বিভিন্ন দুগ্ধ ব্যবস্থাপনা সমিতির কাছে সরবরাহ করে আসছিলেন।

জানা গেছে, নকল দুধ তৈরির অপরাধে সঞ্জয় ঘোষকে (৩৫) এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার রাতে ভাঙ্গুড়া উপজেলার ছোট বিশাকোল গ্রাম থেকে নকল দুধ তৈরির সরঞ্জামসহ তাকে আটক করে পুলিশ। সঞ্জয় ঘোষ পার্শ্ববর্তী বেড়া উপজেলার মালদহপাড়া গ্রামের বৃন্দাবন ঘোষের ছেলে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম গণমাধ্যমকে বলেন, কেমিক্যাল মিশ্রিত এসব ভেজাল দুধ মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। পেটের পীড়া ও ডায়রিয়ার পাশাপাশি এ দুধ খেলে কিডনি ও লিভার বিকল হওয়ার আশঙ্কা রয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ আশরাফুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন থানার ওসি মাসুদ রানা, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম ও এএসআই সাজেদুল রহমান সাজু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মিল্ক ভিটায় সরবারহ করা হয় ‘পচা সয়াবিন তেল-চক পাউডারে তৈরি ‘খাঁটি দুধ’

আপডেট সময় : ০১:১৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০১৯