ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

ডেঙ্গু আক্রান্ত দুই নারী ফুটবলার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯ ২৬৯ বার পড়া হয়েছে

বিশেষ সংবাদদাতা;
ডেঙ্গু জ্বরে আক্রান্ত দুই নারী ফুটবলার মার্জিয়া আক্তার ও সাজেদা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। দুই ফুটবলার ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ঢাকায় এনে বুধবার রাতে তাদের রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাতীয় নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন জানিয়েছেন, তাদের অবস্থা উন্নতির দিকে।

জাতীয় দলের ক্যাম্পে থাকাকালীন গত ২ জুলাই জ্বরে আক্রান্ত হন এই দুই নারী ফুটবলার। তাদের রক্ত পরীক্ষা করলে ডেঙ্গুর জীবাণু পাওয়া যায় পরে। রিপোর্ট পাওয়ার আগেই অবশ্য দুই ফুটবলার চলে গিয়েছিলেন তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের কলসিন্দুরে।

বাফুফে থেকে তাদের রক্তে ডেঙ্গুর জীবাণু পাওয়া গেছে, সেটা জানানোর পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাদের।

জ্বরে আক্রান্ত হওয়ার পর কেন ঢাকায় চিকিৎসা না করিয়ে তাদের ময়মনসিংহ যেতে দেওয়া হলো তা নিয়ে সমালোচিত হয় বাফুফে। এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছেন, ‘জ্বর হওয়ার পর থেকেই তারা বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি করছিল। যে কারণে যেতে দিয়েছিলাম। এখন আমরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে এসেছি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ডেঙ্গু আক্রান্ত দুই নারী ফুটবলার

আপডেট সময় : ০৮:৫২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯