ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

ধোনিকে নিউজিল্যান্ড দলে নিতে চান উইলিয়ামসন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯ ২৭৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;

ইংল্যান্ড বিশ্বকাপ ঠিক ধোনিময় নয়। ধীর ব্যাটিংয়ের কারণে সমালোচনা সহ্য করতে হচ্ছে তাকে। মিডল অর্ডারে আফগানিস্তান-বাংলাদেশের বিপক্ষে কম স্ট্রাইক রেটে ব্যাটিং করেন ধোনি। নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচেও। তবে ধোনি ধীরে সুস্থে দারুণ ব্যাটিং করেই দলকে জয়ের পথে এগিয়ে নিচ্ছেলেন। এক রান আউটে স্বপ্ন ভাঙে ভারতের। তারপরও ধোনি সমালোচনার তির খাচ্ছেন।

ম্যাচের পরে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে কথা বলতে হয়েছে ধোনিকে নিয়ে। উইকেটরক্ষক ব্যাটসম্যান অবসর নিয়ে কিছু ভাবছেন কি-না প্রশ্ন করা হয় বিরাটকে। ভারতীয় অধিনায়ক একটু রেগে যান প্রশ্ন শুনে। জানান ধোনির ভবিষ্যত চিন্তা তিনি কি করে জানবেন। ধোনিকে নিয়ে প্রশ্ন করা হয়েছে কেন উইলিয়ামনকেও। ধোনির স্লো ব্যাটিংয়ের কারণে কিউইরা জিতেছে কি-না?

উত্তরে কেন উইলিয়ামসন ধোনির দাম বুঝিয়ে দিয়েছেন। জানিয়ে দিয়েছেন ধোনি কতটা চাপে রেখেছিল তাদের, ‘ধোনি দারুণ এক অভিজ্ঞ ক্রিকেটার। আফসোস হচ্ছে তিনি নিউজিল্যান্ডের হয়ে খেলতে পারবেন না। আচ্ছা ধোনি কি তার দেশ বদলাবে? যদি জাতীয়তা বদলায় তবে তাকে আমরা নিউজিল্যান্ড দলের জন্য নির্বাচন করবো।’

উইলিয়ামসন বলেন, ‘ধোনি বিশ্বমানের ক্রিকেটার। বিশ্ব আসরে তার অভিজ্ঞতার দাম আছে। জাদেজা অন্যদের চেয়ে সহজে ব্যাটে বল পাচ্ছিল। তার সঙ্গে ধোনির জুটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। ধোনির রান আউটটা আমাদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ ছিল। ধোনিকে ওমন জায়গায় দাঁড়িয়ে আমরা অনেকবার ম্যাচ শেষ করতে দেখেছি। সরাসরি থ্রোতে ধোনিকে রান আউট করাটা ম্যাচে আমাদের জন্য খুবই বড় মুহূর্ত।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ধোনিকে নিউজিল্যান্ড দলে নিতে চান উইলিয়ামসন!

আপডেট সময় : ০৮:৪৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯