ঢাকা ১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা একাদশে সাকিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯ ২৪৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক; শেষের ধ্বনি শুনছে ইংল্যান্ডে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপ। গ্রুপ পর্ব শেষ হয়ে শুরু হয়েছে শেষ চারের লড়াই। গ্রুপ পর্ব বিশ্লেষণ করে সেরা একাদশ ঘোষণা করছেন বিশ্লেষক ও ক্রিকেট সংশ্লিষ্টরা। তারই ধারাবাকিতায় সেরা একাদশ ঘোষণা করেছে ক্রিকেটে অস্ট্রেলিয়া। দলটি তাদের ঘোষিত সেরা একাদশে সাকিব আল হাসানকে রেখেছে তবে ব্যাটিং পজিশনে তিনে নয় পাঁচ নম্বর অবস্থানে রাখা হয়েছে সাকিব আল হাসানকে।

ক্রিকেট অস্ট্রেলিয়া ঘোষিত সেরা একাদশটি হলো- রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বাবর আজম, কেন উইলিয়ামসন (অধিনায়ক), সাকিব আল হাসান, বেন স্টোকস, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, লকি ফার্গুসন, যশপ্রীত বুমরাহ ও শাহেন শাহ আফ্রিদি।

বিশ্বকাপে সবচেয়ে সফল দেশটি ঘোষিত সেরা একাদশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অধিনায়ক হিসেবে কেন উইলিয়ামসনকে রাখা হয়েছে। যদিও এবারের আসরে কিউই অধিনায়কের পরিসংখ্যানটা খুব একটা ভালো নয়। ৯ ম্যাচে তার দল জিতেছে মাত্র ৫ ম্যাচে। বৃষ্টির কারণে ভারতের বিপক্ষে ম্যাচটি না হওয়ায় বাড়তি এক পয়েন্ট পায় কিউইরা। অধিনায়ক হিসেবে উইলিয়ামসনের চেয়ে অ্যারন ফিঞ্চ বা বিরাট কোহলির রেকর্ড অনেক ভালো।

ক্রিকেট অস্ট্রেলিয়া ঘোষিত সেরা একাদশে তিন নম্বর ব্যাটিং পজিশনে সাকিব আল হাসানকে রাখা হয়নি। এবারের আসরে এই পজিশনে ব্যাটিং করে ৮ ম্যাচে ৬০৬ রান করেছেন টাইগার অলরাউন্ডার। সাকিবের চেয়ে এই পজিশনে বাবর আজমকেই বেশি যোগ্য মনে করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তিনে ব্যাটিং করে ৮ ম্যাচে ৪৭৪ রান করেছেন বাবার আজম।

দলটির উইকেটরক্ষক হিসেবে অ্যালেক্স ক্যারিকে রাখা হয়েছে। যদিও ইংল্যান্ডের জনি বেয়ারস্টো ও বাংলাদেশের মুশফিকুর রহিম ক্যারির চেয়ে অনেক ভালো ব্যাটিং করেছেন। ৯ ম্যাচে ৪৬২ রান করেছেন বেয়ারস্টো। আর মুশফিক ৮ ম্যাচে করেছেন ৩৬৭ রান। সেখানে ৮ ম্যাচে ৩২৯ রান করা ক্যারিকে নেওয়া কতটা যুক্তি সংগত তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

দলটিতে রাখা হয়েছে চারজন পেসারকে। মিচেল স্টার্ক, লকি ফার্গুসন, যশপ্রীত বুমরাহ ও শাহেনশাহ আফ্রিদিকে পেস ডিপার্টমেন্টে রাখা হয়েছে। শাহিন আফ্রিদির চেয়ে মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ আমির ও জোফরা আর্চার অনেক ভালো পারফরম্যান্স করেছেন। তারপর লকি ফার্গুসনকে কেন রাখা হলো তার উত্তর নেই অনেকের কাছেই। দলটিতে কোনো স্পিনার রাখা হয়নি। এটাও অনেকের বোধগম্য হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা একাদশে সাকিব

আপডেট সময় : ১২:১৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯