ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

মেয়ে শিশুকে পুড়িয়ে হত্যা করল মা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৫:৩১ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০১৯ ২৪৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক;
জন্ম থেকেই মেয়ে অসুস্থ। কিছুতেই তার রোগ থেকে মুক্তি মিলছে না। উল্টো বিশাল অঙ্কের টাকা খরচ হচ্ছে। এ ছাড়া সারাদিন লেগে থাকতে হয় তার সেবায়। এমন সমস্যা থেকে পরিত্রাণ পেতে নিজের সন্তানকে আগুনে পুড়িয়ে হত্যা করল মা। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে।

ভারতের সবচেয়ে বড় রাজ্যে উত্তরপ্রদেশের সীতাপুর জেলার এই মর্মান্তিক ঘটনা নজর কেড়েছে গোটা ভারতের মানুষের। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই মায়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি গতকাল শুক্রবার নিজের দুই মাসের কন্যা সন্তানকে আগুনে জ্বালিয়ে হত্যা করেছেন।

অভিযুক্ত ওই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার সহকারী পুলিশ সুপার মধুবন সিং জানিয়েছেন, জন্ম থেকেই মেয়েটি অসুস্থ। নানারকম চিকিৎসার পরও তাকে সুস্থ করা যাচ্ছিল না। তাই তার মা মারাত্মকভাবে ভেঙে পড়েন। চাপ সামাল দিতে না পেরে নিজের মেয়েকেই আগুনে পুড়ে হত্যা করেন তিনি।

এএসপি মধুবন সিং আরও জানিয়েছেন, আশ্চর্যের বিষয় হলো মেয়েকে আগুনে পুড়িয়ে হত্যার কথা লুকিয়ে রাখতে পারেনি অভিযুক্ত ওই মা। তাই নিজের মেয়েকে নিজের হাতে খুন করার কথা প্রতিবেশীদের জানান।

তারপর বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যান তিনি।

প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে সেই বাড়ি থেকে ওই নারীর দুই মাসের শিশুকন্যার মরদেহ উদ্ধার করে পুলিশ। তার কিছুক্ষণ পর অভিযুক্ত মাকে গ্রেফতার করে তারা। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

অভিযুক্ত মাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে এই বিষয়ে বিস্তারিত জানাবে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মেয়ে শিশুকে পুড়িয়ে হত্যা করল মা!

আপডেট সময় : ১২:০৫:৩১ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০১৯