ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

ট্রাম্পের নতুন চমক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুন ২০১৯ ২৫০ বার পড়া হয়েছে

প্রতিনিধি,টোকিওঃ
জি–২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন জাপানের ওসাকায় অবস্থান করছেন। স্থানীয় সময় আজ শনিবার দিনের দ্বিতীয়ার্ধে সম্মেলন শেষ করে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে তিনি রওনা হবেন।

আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়ার ব্যস্ততার মধ্যেও সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে টুইট করে গেছেন ট্রাম্প। বরাবরের মতো এবারও তিনি তাঁর অভিমত ও ভাবনা টুইট করেছেন।

গতকাল জি–২০ শীর্ষ সম্মেলনের প্রথম দিনের আনুষ্ঠানিকতার শেষে ট্রাম্পের টুইট ছিল এ রকম। তিনি বলেন, ‘সেখানে অবস্থানকালে উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন আমার সঙ্গে দেখা করতে চাইলে শুধু হ্যালো বলে হাত মেলানোর জন্য সীমান্তের ডিএমজেডে তাঁর সঙ্গে আমি সাক্ষাৎ করব।’ ডিএমজেড হলো দুই কোরিয়ার মধ্যবর্তী সংঘাত বন্ধ রাখার এলাকা।

দুই কোরিয়ার যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি টেনে যুদ্ধবিরতি চুক্তি এখন পর্যন্ত সই হয়নি বলে সীমান্তের পানমুনজং গ্রামটি ডিএমজেড নামে পরিচিত। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন দুই বছর আগে সেখানেই উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের সঙ্গে প্রথম বৈঠক করেছিলেন।

গত বছরের সেপ্টেম্বরে হ্যানয়ে কিমের সঙ্গে ট্রাম্পের দ্বিতীয় শীর্ষ বৈঠক ব্যর্থ হয়। যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যেকার আলোচনা এখন স্থগিত হয়ে আছে। আবার শুরু হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এ পরিস্থিতিতে ট্রাম্পের এই টুইটে কূটনৈতিক মহলে নতুন গুঞ্জন শোনা যাচ্ছে। ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় অবস্থানকালে আলোচনায় নতুন কোনো অগ্রগতি হয় কি না, তা নিয়ে উৎসাহী হয়ে উঠেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ট্রাম্পের নতুন চমক

আপডেট সময় : ১০:৪০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুন ২০১৯