ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বউকে তিন কোটি টাকার ভ্যানিটি ব্যাগ দিলেন স্বামী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২২:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুন ২০১৯ ২২৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতের তথা বিশ্বের তালিকাভূক্ত শীর্ষ ধনী মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানির একটি ভ্যানিটি ব্যাগের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিরের চামড়া দিয়ে তৈরি ওই ব্যাগটিতে দুই শতাধিক হীরা এবং স্বর্ণ। যার দাম ২ কোটি ৬০ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় যা তিন কোটি টাকারও বেশি।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, টেলিকম প্রতিষ্ঠান রিলায়েন্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন নীতা আম্বানি নিজেই ওই ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। ছবিতে সাদা পোশাকে ব্যাগটি হাতে দাঁড়িয়ে আছেন নীতা আর তার সঙ্গে আছেন বলিউডের দুই জনপ্রিয় নায়িকা কারিনা ও কারিশমা কাপুর।

যুক্তরাজ্যের নামকরা নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টির ওয়েবসাইটে জানানো হয়েছে, হার্মেস হিমালয়া নামে এই ভ্যানিটি ব্যাগ গোটা পৃথিবীর ধনীদের একটি ঈপ্সিত বস্তু। ব্যাগটি তৈরিতে ব্যবহার করা হয় ২৪০টি হীরার টুকরা এবং ১৮ ক্যারেট স্বর্ণ।

গত ২০১৭ সালে ক্রিস্টির নিলামে কুমিরের চামড়ার ওপর হীরা বসানো এই হিমালয়া ভ্যানিটি ব্যাগ ৩ লাখ ৭৯ হাজার ২৬১ ডলারে বিক্রি হয়। সেই নিলামের মাধ্যমে বিশ্বে সর্বোচ্চ দামে বিক্রিত ভ্যানিটি ব্যাগ হিসেবে পরিচিতি পায় সেটি।

নিলামকারী প্রতিষ্ঠান ব্যাগটির বর্ণনায় বলে, ‘এটি একটি বিশেষ ব্যাগ। কুমিরের চামড়া থেকে এটি তৈরি করা হয়। মূলত নানান রঙের ক্রমবিন্যাস এটিকে আকর্ষণীয় করে তোলে। অভিনেতা এবং গায়ক জেন বিরকিনের নামানুসারে এই ব্যাগটির নামকরণ করা হয়। মূলত দাম এবং তারকায় এটির মালিকায় বলে এর বিশেষ পরিচিত আছে বিশ্বে।

বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি বরাবরের মতোই অনেক ওপরে। মার্কিন সাময়িকী ফরবেসের করা বিশ্বের সেরা ধনীর তালিকায় মুকেশ আম্বানির অবস্থান এখন ১৩ নম্বরে। তার মোট সম্পত্তির পরিমাণ ৮ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বউকে তিন কোটি টাকার ভ্যানিটি ব্যাগ দিলেন স্বামী

আপডেট সময় : ১০:২২:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুন ২০১৯