ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

দুধের শিশুসহ মাকে রিমান্ডে নিল পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪২:২৩ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০১৯ ২৩৯ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় এক ব্যাংক কর্মকর্তার বাসায় চুরির অভিযোগে ওই বাসার গৃহপরিচারিকা নুরভানুকে (৩৮) দুই রিমান্ডে নিয়েছে সখীপুর থানা পুলিশ।

শনিবার পাঁচদিনের রিমান্ড চেয়ে দুই বছরের দুধের শিশু সন্তানসহ গ্রেফতারকৃত নুরভানুকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়। আদালত তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, উপজেলার চতলবাইদ গ্রামের বর্তমানে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শৌখিন মোড় এলাকার ফরিদের স্ত্রী নুরভানু বেগম দুই সপ্তাহ আগে মধুমতি ব্যাংকের সখীপুর শাখার কর্মকর্তা (ক্যাশ) বিউটি আক্তারের বাসায় গৃহপরিচারিকা হিসেবে কাজে যোগ দেন।

গত মঙ্গলবার ব্যাংকে যাওয়ার আগে কৌশলে নুরভানু ওই কর্মকর্তার ভ্যানিটি ব্যাগ থেকে আলমারির চাবি সরিয়ে রাখেন। কর্মকর্তার স্বামী ব্যবসায়ী ওয়াদুদ হোসেন সকালে ছেলেকে স্কুলে দিয়ে ব্যবসার কাজে অন্যত্র চলে যান। এ সময় চাবি দিয়ে আলমারি খুলে ৮-১০ ভরি স্বর্ণালঙ্কার, ২০-২৫টি মূল্যবান শাড়ি, নগদ ১০ হাজার টাকা চুরি করে পালিয়ে যান। এ ঘটনায় শুক্রবার ওই ব্যাংক কর্মকর্তা সখীপুর থানায় মামলা করলে ওইদিন রাতেই দুই বছরের সন্তানসহ নুরভানুকে উপজেলার চতলবাইদ গ্রাম থেকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে চুরি হওয়া ছয় আনা ওজনের একটি স্বর্ণের চেইন ও একটি আংটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা ও সখীপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক বলেন, চুরি মামলায় নুরভানুকে দুইদিনের রিমান্ডে আনা হয়েছে। চুরি যাওয়া কিছু স্বর্ণালঙ্কারও উদ্ধার করা হয়েছে। বাকিগুলোও উদ্ধারের চেষ্টা চলছে। এজন্য তাকে রিমান্ডে আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দুধের শিশুসহ মাকে রিমান্ডে নিল পুলিশ

আপডেট সময় : ০৭:৪২:২৩ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০১৯