ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

ধাওয়া করে নারী সাংবাদিককে গুলি!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩১:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০১৯ ২৩৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;
ভারতের দিল্লিতে এক নারী সাংবাদিককে ধাওয়া করে গুলি করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় ফের শহরটিতে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। শনিবার রাতে পূর্ব দিল্লির অশোক নগরের এই ঘটনা ঘটে। খবর ইন্ডিয়া টুডের

পুলিশ জানিয়েছে, মিতালি চান্দোলা ওই সাংবাদিক নয়ডায় কাজ করেন। শনিবার রাত সাড়ে ১২টার দিকে নিজের গাড়ি চালিয়ে ফিরছিলেন মিতালি। তার গাড়িকে অনুসরণ করছিল আরও একটি গাড়ি। হঠাৎই সেটা মিতালির গাড়িকে ওভারটেক করে সামনে দাঁড়িয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই ওই গাড়িতে থাকা আরোহীরা পর পর দু’টি গুলি চালায়। প্রথম গুলিটি লক্ষ্যভ্রষ্ট হলেও দ্বিতীয় গুলিটি গাড়ির উইন্ডশিল্ড ভেদ করে মিতালির হাতে লাগে।

মিতালি জানান, হামলাকারীদের প্রত্যেকেরই মুখ ঢাকা ছিল। হামলাকারীরা প্রথমে তার গাড়িতে ডিম ছোঁড়ে। গাড়ি থামানোর জন্য তাঁকে হুমকি দেওয়া হয়। কিন্তু তিনি গাড়ি না থামানোয় ওভারটেক করে হামলাকীরা পথ আটকে দাঁড়ায়। তার পরই গুলি চালায় তারা।

মিতালিকে উদ্ধার করে পূর্ব দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান, তার অবস্থা স্থিতিশীল। এই ঘটনায় মোটরবাইক গ্যাং জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ। এই মোটরবাইক গ্যাং রাতে পথচলতি গাড়িতে ডিম ছুঁড়ে দিকভ্রান্ত করার চেষ্টা করে। তার পর সব কিছু ছিনিয়ে নেয়।

এছাড়া ব্যক্তিগত শত্রুতার জেরে এই হামলা হয়েছে কিনা? সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ধাওয়া করে নারী সাংবাদিককে গুলি!

আপডেট সময় : ০২:৩১:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০১৯