ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

রাজধানীতে ২৫ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ, ১০ ফার্মেসীকে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০১৯ ২৪৫ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার- রাজধানীর নিউমার্কেটস্থ গ্রীণরোডে ওষুধ প্রশাসন অধিদফতর ও র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত অতর্কিত সম্মিলিত অভিযান পরিচালনা করে ১৬ টি ফার্মেসি থেকে ২৫ লাখ টাকার মেয়াদোত্তীর্ন ওষুধ জব্দ করার পাশাপাশি ১০ টি ফার্মেসীকে মোট ৩০ লাখ টাকা জরিমানা করেছে।

১৪ জন কর্মকর্তার অংশগ্রহণে অভিযানে ১০টি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেলে ২৫ লাখ টাকার ওষুধ জব্দ করা ছাড়াও ৬টি ফার্মেসি থেকে আনরেজিস্টার্ড ওষুধ জব্দ করা হয়।

তবে গত বৃহস্পতিবার ভেজালরোধী এই অভিযানটি পরিচালিত হলেও শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

ওষুধ প্রশাসন অধিদফতরের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধে অধিদফতর নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। অভিযানে এ ধরনের অপরাধে জড়িত থাকার দায়ে ফার্মেসি সিলগালা, আর্থিক জরিমানা ও গ্রেফতার করা হচ্ছে।

তদুপরি সম্প্রতি ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের এক সেমিনারে বলা হয়, শতকরা ৯৩ ভাগ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রয়েছে এবং তা ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছে। বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত ও প্রচারিত হলে স্বাস্থ্য খাতে তোলপাড় শুরু হয়।

ওই ঘটনার পর অধিদফতরের মহাপরিচালকের নির্দেশে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন ফার্মেসিতে অভিযান পরিচালিত হচ্ছে। এ অভিযানের অংশ হিসেবে গত বৃহস্পতিবার অধিদফতর যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেন, ওষুধের মেয়াদোত্তীর্ণ হওয়া স্বাভাবিক ঘটনা। যেকোনো ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকতে পারে। কিন্তু তা নির্দিষ্ট একটি কনটেইনারের “ওষুধ বিক্রয়ের জন্য নয়” লিখে পৃথক স্থানে সরিয়ে রাখার নিয়ম রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রাজধানীতে ২৫ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ, ১০ ফার্মেসীকে জরিমানা

আপডেট সময় : ০১:২৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০১৯