ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা

২১ পুলিশ সুপারের বদলী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০১৯ ২৪১ বার পড়া হয়েছে

অপরাধ প্রতিবেদক;
পুলিশ সুপার পদমর্যাদার ২১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে । বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকারকে রংপুরের পুলিশ সুপার করা হয়েছে । মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যাকাণ্ডের ঘটনায় ফেনীর আলোচিত পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলমের জায়গায় সেখানে পুলিশ সুপার করা হয়েছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি-পূর্ব) উপকমিশনার খোন্দকার নুরুন্নবীকে।

গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই সব কর্মকর্তার বদলির প্রজ্ঞাপন জারি হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ডিএমপির উপ-কমিশনার মোহাম্মদ ফরিদ উদ্দিনকে সিলেটের আর রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) উপকমিশনার মো. আলমগীর হোসেনকে নোয়াখালীর পুলিশ সুপার করা হয়েছে। ডিএমপির উপ-কমিশনার হায়াতুল ইসলাম খানকে পিরোজপুরের পুলিশ সুপার করা হয়েছে। নোয়াখালীর পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফকে ডিএমপিতে আর অ্যান্টিটেরোরিজম ইউনিটের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারকে ভোলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। ভোলার পুলিশ সুপার মো. মোকতার হোসেনকে বরিশালের উপকমিশনার এবং কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মেহেদুল করিমকে অ্যান্টিটেরোরিজম ইউনিটে বদলি করা হয়েছে।

ডিএমপির উপকমিশনার মোহাম্মদ মহিবুল ইসলাম খানকে কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার করা হয়েছে। জয়পুরহাট জেলার পুলিশ সুপার মো. রশীদুল হাসানকে আরএমপিতে, পুলিশ সদর দপ্তরের এআইজি মোহাম্মদ সালাম কবিরকে জয়পুরহাট জেলার পুলিশ সুপার করা হয়েছে। ডিএমপির মোহাম্মদ ইউসুফ আলীকে পঞ্চগড় ও ঝালকাঠির পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমানকে ডিএমপিতে বদলির আদেশ হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার বেগম ফাতিহা ইয়াসমিনকে ঝালকাঠির পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। পঞ্চগড়ের পুলিশ সুপার মো. গিয়াস উদ্দিন আহমদকে ঢাকায় এসবির বিশেষ পুলিশ সুপার করা হয়েছে।

সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ও অষ্টম এপিবিএনের অধিনায়ক সৈয়দ মোসফিকুর রহমানকেও একই পদে বদলি করা হয়েছে। নোয়াখালীর জেলার পিটিসি পুলিশ সুপার মোহাম্মদ সিহাব কায়সার খানকে অষ্টম এপিবিএনের অধিনায়ক করা হয়েছে। রংপুর জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে রাজবাড়ী আর রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলিকে ডিএমপিতে বদলি করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

২১ পুলিশ সুপারের বদলী

আপডেট সময় : ০১:৫৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০১৯