ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

আসামিকে অভ্যর্থনা দিতে এসে কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০১৯ ২৬২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;

নারায়ণগঞ্জ জেলা কারাগারের মূল ফটকের সামনে আসামির পক্ষের লোকদের সঙ্গে কারারক্ষীদের হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কারারক্ষীসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় মারুফ নামে একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ কারাগারের সামনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কারারক্ষী বাদল ছাড়া অন্য আহতদের নাম জানা যায়নি। আটক আবদুল্লাহ আল মারুফ ফতুল্লার রামারবাগ এলাকার ফজলুল আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফতুল্লার একটি মারামারি মামলায় বৃহস্পতিবার বিকেলে কারাগার থেকে একজনেরর জামিনে মুক্তি পাওয়ার কথা ছিল। তাকে অভ্যর্থনা জানাতে সেখানে হাজির হন তার অনুগামীরা। এ সময় এক কারারক্ষী এসে তাদের বাইরে চলে যেতে বলেন। এ নিয়ে কারারক্ষীর সঙ্গে আগতদের তর্কবিতর্কের এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। ওই সময় বাদল নামে এক কারারক্ষীসহ দুইজন আহত হন।

এক পর্যায়ে অতিরিক্ত কারারক্ষীরা ঘটনাস্থলে এলে অনেকে বের হয়ে যান। তবে মারুফ নামে একজনকে আটক করা হয়।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার সুভাষ ঘোষ জানান, একটি গ্রুপ কারা ফটকের সামনে এসে হৈ চৈ করছিল। বাধা দিলে কারারক্ষীদের সঙ্গে অশোভন আচরণ করে তারা। এক পর্যায়ে বাদল নামে এক কারারক্ষীকে মারধর করে।

ফতুল্লা মডেল থানা পুলিশের ওসি আসলাম হোসেন জানান, ঘটনার সঠিক তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আসামিকে অভ্যর্থনা দিতে এসে কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষ

আপডেট সময় : ১০:১৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০১৯