ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

৪৮ ঘণ্টায় ৩৬ শিশুর মৃত্যু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯ ২৩৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক;

ভারতের বিহারে মৃত্যুর মিছিল! গত ৪৮ ঘণ্টায় ৩৬ শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১৩৩ জন। তারা সবাই অ্যাকিউট এনসেফালাইটিস সিনড্রমে আক্রান্ত বলেই মনে করা হচ্ছে। তবে ডাক্তারদের দাবি, হাইপোগ্লাইসেমিয়ার কারণে বেশিরভাগ শিশুর মৃত্যু হয়েছে।

রক্তে সুগারের পরিমাণ প্রয়োজনের চেয়ে অনেক কম থাকলে ডাক্তারি ভাষায় থাকে হাইপোগ্লাইসেমিয়া বলে। বিহারের শ্রী কৃষ্ণ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল সুপার ডা. এস কে সাহি জানিয়েছেন, ‘এ বিষয়ে সঠিক রিসার্চ প্রয়োজন, তবে ৯০ শতাংশ ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়ার জন্যেই মৃত্যু হয়েছে।’

ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে, বিহারের মুজাফফরপুরে গরমের সময়ে অ্যাকিউট এনসেফালাইটিস সিনড্রমে শিশুদের আক্রান্ত হওয়া প্রায় প্রত্যেক বছরের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ১৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে এ রোগ বেশি দেখা দেয়।

এদিকে গত বছরের তুলনায় এবার মৃতের সংখ্যা বেড়েছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার বলেছেন, মানুষের মধ্যে সচেতনতার অভাবে এ সমস্যা গুরুতর আকার ধারণ করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

৪৮ ঘণ্টায় ৩৬ শিশুর মৃত্যু!

আপডেট সময় : ১১:১৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯