ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

৫ জুন ৫ দেশে ঈদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০১৯ ২৪১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ
মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ এখনও শাওয়াল মাসের চাঁদ দেখার ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। কিন্তু ইতোমধ্যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান-সহ আরো কয়েকটি দেশ ঘোষণা দিয়েছে যে, আগামী ৫ জুন (বুধবার) ঈদ-উল-ফিতর অনুষ্ঠিত হবে। তবে সৌদি আরব ঈদ-উল ফিতর কোন দিন অনুষ্ঠিত হবে সে ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।

সোমবার সন্ধ্যায় দেশটিতে চাঁদ দেখা কমিটি বৈঠকে বসে এ ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বাংলাদেশ সময় রাত ৯টা ৪১ মিনিট, সৌদি সময় ৬টা ৪১ মিনিট) সৌদি চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়নি।

ইন্দোনেশিয়া এক বিবৃতিতে বলছে, রমজান মাসের শেষ দিন মঙ্গলবার এবং পরদিন ঈদ-উল-ফিতর অনুষ্ঠিত হবে। আরবি ভাষার দৈনিক আল মোয়াতেন বলছে, ইন্দোনেশিয়ায় সোমবার চাঁদ দেখা যাবে না।

জাপান এবং মালয়েশিয়ার চাঁদ দেখা কমিটি আগামী বুধবার ঈদ-উল-ফিতর অনুষ্ঠিত হবে বলে এক ঘোষণায় জানিয়েছে।

ব্যাঙ্ককে নিযুক্ত আরব আমিরাতের দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসের শেষ দিন মঙ্গলবার। পরদিন বুধবার (৫ জুন) ঈদ-উল-ফিতর অনুষ্ঠিত হবে। এদিকে পাকিস্তানও বলছে, আগামী বুধবার পবিত্র ঈদ-উল-ফিতর অনুষ্ঠিত হবে।

পবিত্র ঈদ-উল-ফিতর ঘোষণাকারী দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়াও। দেশটির জাতীয় ইমাম কাউন্সিল বলছে, বুধবার অস্ট্রেলিয়ায় ঈদ-উল-ফিতর উদযাপন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

৫ জুন ৫ দেশে ঈদ

আপডেট সময় : ১১:২৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০১৯