ঢাকা ১০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

খাতা চ্যালেঞ্জ করে পাস করল ফেল করা ৪৪ পরীক্ষার্থী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০১৯ ৩০০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি যশোর;

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ২০১৯ সালের এসএসসির খাতা পুনর্নিরীক্ষার ফল প্রকাশ হয়েছে। শনিবার প্রকাশিত ফলাফলে ১৩১ জনের ফল পরিবর্তন হয়েছে। এদের মধ্যে অকৃতকার্য হওয়া ১ জনসহ বিভিন্ন গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে ৫৩ জন। এছাড়া অকৃতকার্য হওয়া ৪৪ জন কৃতকার্য হয়েছে।

যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, গতবছর ফেল করা শিক্ষার্থীরা পুনর্নিরীক্ষায় জিপিএ-৫ পাওয়ায় পরীক্ষকদের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছিল। ফলে এ বছর সঠিক ও দক্ষ শিক্ষকদের দিয়ে পুনর্নিরীক্ষা করা হয়েছে।

এ বছর (২০১৯) এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয় ৬ মে। প্রকাশিত ফলাফলে আপত্তি ও প্রত্যাশা পূরণ না হওয়ায় ২৫ হাজার ৮৫৯ পরীক্ষার্থী উত্তরপত্র নতুন করে মূল্যায়নের জন্য আবেদন করে। এতে ১৩১ জনের ফল পরিবর্তন হয়েছে। তাদের মধ্যে ফেল করা ৪৪ জন পুনর্নিরীক্ষায় বিভিন্ন গ্রেড পয়েন্ট পেয়ে পাস করেছে। এর বাইরে অকৃতকার্য থেকে জিপিএ-৫ পেয়েছে একজন।

‘এ’ গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে ৪২ জন, ‘এ’ মাইনাস থেকে জিপিএ-৫ পেয়েছে ৮ জন ও ‘বি’ গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে ২ জন। এছাড়া বাকিদের বিভিন্ন গ্রেডে ফলাফল পরিবর্তন হয়েছে।

এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, পরীক্ষার উত্তরপত্রে নম্বর যোগফল গণনার কারণে পুনর্নিরীক্ষার রেজাল্টে পরিবর্তন আসে। ২৫ হাজার ৮৫৯ পরীক্ষার্থী উত্তরপত্র নতুন করে পরীক্ষক নির্ধারণ করে মূল্যায়ন করা হয়। এতে ১৩১ জনের ফল পরিবর্তন হয়েছে। যাদের ফল পরিবর্তন করা হয়েছে তাদের মধ্যে ৪৪ জন প্রথম প্রকাশিত ফলাফলে অকৃতকার্য হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

খাতা চ্যালেঞ্জ করে পাস করল ফেল করা ৪৪ পরীক্ষার্থী

আপডেট সময় : ০৯:৩৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০১৯