ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

নিখোঁজ নুসরাত হত্যায় জড়িত ওসি মোয়াজ্জেম!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০১৯ ২৮০ বার পড়া হয়েছে

সকালের সংবাদ; 

ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন নিখোঁজ। তিনি এখন কোথায় আছেন সেই তথ্য নেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে।

সোনাগাজী থেকে গত ১০ এপ্রিল তাকে প্রত্যাহারের পর রংপুর রেঞ্জে বদলি করা হয়। গত ৮ মে তাকে সাময়িকভাবে বরখাস্ত করেন পুলিশ হেড কোয়াটার কর্তৃপক্ষ। এর পরই তিনি অফিস আদেশে পুলিশের রংপুর রেঞ্জ অফিসে যোগ দেন। দুই দিন আগেও তাকে রংপুরে দেখা গেছে।

সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

পরোয়ানা জারির পরই তিনি গা ঢাকা দিয়েছেন বলে জানিয়েছে একটি সূত্র।

তবে গ্রেফতারি পরোয়ানা হাতে পেলে তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রংপুর রেঞ্জের ডিআইজি অফিসের স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, রংপুরে রেঞ্জে সংযুক্তির আদেশ দেয়ার পর কয়েকদিন আগে মোয়াজ্জেম হোসেন যোগদান করেছেন। এরপর তাকে ঢাকায় পুলিশ সদর দফতরে তলব করায় তিনি ঢাকায় গেছেন বলে শুনেছি। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ হওয়ার বিষয়টি শুনেছি। তবে এ সংক্রান্ত কাগজপত্র আমরা হাতে পাইনি।

রংপুর মহানগর পুলিশের মিডিয়া শাখার মুখপাত্র সহকারী পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, সোনাগাজীর সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতার করা সংক্রান্ত কাগজপত্র না পেলে তাদের কিছু করার নেই।

ওসি মোয়াজ্জেম হোসেন কোথায় জানতে চাইলে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বলেন, ‘৮-১০ দিন আগে ওসি মোয়াজ্জেম হোসেন রংপুর রেঞ্জে যোগ দিয়েছেন। নুসরাতের ঘটনায় ঢাকায় গিয়েছেন শুনেছি।’

গ্রেফতারি পরোয়ানার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা জানি না। তবে আদালতের গ্রেফতারি পরোয়ানা হাতে পেলে তাকে গ্রেফতারে পদক্ষেপ নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নিখোঁজ নুসরাত হত্যায় জড়িত ওসি মোয়াজ্জেম!

আপডেট সময় : ০৬:৪১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০১৯