ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

শামীম ওসমানের পক্ষে ২১৬ নির্বাচনী কেন্দ্রের মিছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮ ৩৭৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্ধের পর নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম ওসমানের পক্ষে ২১৬ টি নির্বাচনী কেন্দ্রে একযোগে মিছিল বের করেছে। প্রতিটি নির্বাচনী কেন্দ্রে শত শত লোক শামীম ওসমান ও নৌকা প্রতীক নিয়ে মিছিল বের করে। সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকার ২১৬ টি নির্বাচনী কেন্দ্রে একযোগে মিছিল বের হয়।

শামীম ওসমানকে জেলা রিটার্নিং কর্মকর্তা রাব্বি মিয়া নৌকা প্রতীক দেন। এর পর থেকে নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করেন।
শামীম ওসমানের পক্ষে ফতুল্লা থানার বিভিন্ন নির্বাচনী কেন্দ্রে নৌকার মিছিলের মনিটরিং করেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল ও সাধারণ সম্পাদক শওকত আলী। মিছিল সফল করতে তারা পৃথকভাবে মনিটরিং করে।

সিদ্ধিরগঞ্জ থানার নির্বাচনী কেন্দ্রে নৌকার মিছিলের মনিটরিং করেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া। তারাও সিদ্ধিরগঞ্জের নির্বাচনী কেন্দ্রের নেতাকর্মীদের মিছিলে মনিটরিং করে।

নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমানের পক্ষে বিকালে ফতুল্লার পঞ্চবটি, শাসনগাও, মুসলিমনগর, আমতলা, নবীনগর, মাসদাইর, কাশিপুর, ভোলাইল, দেওভোগ, খিলমার্কেট, হাটখোলা, বক্তাবলীর কানাইনগর, গোপালনগর, রাধানগর, পাগলা, দেলপাড়া, রসুলপুর, দাপা, লালপুর, ইসদার, সস্তাপুর, সিদ্ধিরগঞ্জের শিমুলপাড়া, হিরাঝিল, আদমজী, শিমরাইল, এনায়েতনগরসহ ২১৬ টি নির্বাচনী কেন্দ্রের নেতাকর্মীরা নৌকার পক্ষে মিছিল বের করেন।

ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী জানান, শামীম ওসমানের পক্ষে শতস্ফূর্তভাবে নৌকার মিছিল বের করা হয়। ফতুল্লা-সিদ্ধিরগঞ্জের ২১৬ টি নির্বাচনী কেন্দ্রের নেতাকর্মীরা একযোগে মিছিল বের করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শামীম ওসমানের পক্ষে ২১৬ নির্বাচনী কেন্দ্রের মিছিল

আপডেট সময় : ০১:১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮