ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জিয়া শিশুকিশোর মেলার কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক হলেন হাফিজুর রহমান শফিক Logo জিয়া শিশু কিশোর মেলার নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা  Logo ভোলার জেলা রেজিস্ট্রার নুর নেওয়াজ ৫০ কোটি টাকার সম্পদের মালিক Logo প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে শীর্ষ কর্মকর্তা আতিকুর পাহাড়সমান অভিযোগ নিয়েও বহাল Logo বদলি-বাণিজ্য ঘুষ বাণিজ্যে বেপরোয়া সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন সিন্ডিকেট Logo রাজউকে দুর্নীতিতে আলোচনার শীর্ষে পরিচালক জাকারিয়া: ‘সেফ জন’ দিয়েছে কর্তৃপক্ষ  Logo প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য Logo ‘৬ বছরে ৮৬৫০ কোটি লুটপাট : সওজে নতুন করে সক্রিয় সেই ‘ডন’ রায়হান মুস্তাফিজ!’ Logo ৮০ কোটির জালিয়াতি: শিল্পগোষ্ঠীকে ফাঁকি দিয়ে আত্মগোপনে বৃষ্টি–মেসবাহ দম্পতি লাপাত্তা  Logo রাজউকের কানুনগো আব্দুল মোমিন: দুর্নীতি ও প্লট বাণিজ্যের মাধ্যমে অঢেল সম্পদের মালিক 

তরুণ ভোটারদের আহ্বান জানিয়ে #Iambangladesh মঞ্চ উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮ ২৯৩ বার পড়া হয়েছে

সংসদ নির্বাচনের জন্য #Iambangladesh মঞ্চ উদ্বোধন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যাত্রা শুরু করেছে ‘হ্যাশট্যাগ আইএমবাংলাদেশ (#Iambangladesh) মঞ্চ’।

সোমবার ঢাকার কেআইবি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে মঞ্চটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এফবিসিসিআই, বিজিএমইএ, ডিসিসিআই, এমসিসিআই, সামাজিক সংগঠন অপরাজেয় বাংলা এ মঞ্চটির সূচনা করে।
অনুষ্ঠানে অংশ নেয়া ঢাকা শহরের বিভিন্ন প্রান্তের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় শিক্ষক, ছাত্র, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন ভোটার আগামী নির্বাচন নিয়ে প্রশ্ন করেন। কেউ কেউ প্রার্থী সম্পর্কেও নিজেদের মতামত ব্যক্ত করেন।

অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, এমসিসিআই সভাপতি নিহাদ কবির, ডিসিসিআই সাবেক সভাপতি আবুল কাশেম, বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম, চিত্রনায়ক ফেরদৌস, ক্রিকেটার সাকিব আল হাসানসহ অনেকে বক্তব্য রাখেন।

সাকিব আল হাসান বলেন, সব সময়ই কিছু পক্ষ ও বিপক্ষ থাকবে। কিন্তু দিন শেষে দেখা যাবে বোধ দিয়ে, চিন্তা দিয়ে মনুষ ঠিক কাজই করবে। সব বিষয়ে আপনাদের পারদর্শী হতে হবে না। যার যার জায়গা থেকে সেরাটাই করতে হবে। তরুণরা শুধু চাকরির জন্য ঘুরবে না। এমন কিছু করবে যাতে সে নিজেই হাজার হাজার মানুষকে চাকরি দিতে পরবে।

নায়ক ফেরদৌস বলেন, সঙ্গীত উৎসবে যেমন মাইলের পর মাইল লাইন দিয়ে তরুণদের ঢুকতে দেখা যায়, ভোটের দিনও তেমনি তরুণদের ভোট কেন্দ্রে যেতে হবে। আপনার একটা ভোট অত্যন্ত মূল্যবান। দেশের জন্য স্বাধীনতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সঠিক জায়গায় ভোট দেয়ার পরই পেতে পারবেন কেমন বাংলদেশ দেখতে চান।

আতিকুল ইসলাম বলেন, এমন বাংলাদেশ চাই যেদিন নির্বাচন হবে কিন্তু কেউ টেরই পাবে না। সব কিছুই স্বাভাবিক ভাবে চলবে। আমরা শান্তির পক্ষে। উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে তরুণদেরকেই এগিয়ে আসতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

তরুণ ভোটারদের আহ্বান জানিয়ে #Iambangladesh মঞ্চ উদ্বোধন

আপডেট সময় : ০১:০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮