ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

‘ছিনতাইকারী ও চাঁদাবাজদের পুলিশ দৌড়ের ওপর রেখেছে’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯ ২৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক |
ছিনতাইকারী ও চাঁদাবাজদের পুলিশ এখন দৌড়ের ওপর রেখেছে দাবি করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘দুই মাস আগে থেকে গোয়েন্দা পুলিশ তাদের গতিপথ অনুসরণ করছে। ফলে ঈদ সামনে রেখে এখনো বলার মতো কোনও ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা ঘটেনি।’

শুক্রবার কমলাপুর রেলস্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব বলেন ডিএমপি কমিশনার।

ডিএমপি কমিশনার বলেন, ‘ঈদ সামনে রেখে এখনো বলার মতো কোনো ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা ঘটেনি। তবে তার অর্থ এই নয় যে, ছিনতাইকারী, চাঁদাবাজ, অজ্ঞান পার্টির সদস্যদের কোনো অস্তিত্ব নেই।’

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘ঈদে বেশির ভাগ মানুষ গ্রামে ফিরে যাবে। তাই ফাঁকা ঢাকা ও ঘরমুখী মানুষের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’

কালোবাজারি দমনের কথা উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘বাস, লঞ্চ, ট্রেনের টিকিট কালোবাজারি দমনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া ফাঁকা ঢাকায় চুরি, ডাকাতি ঠেকাতে পুলিশের পাশাপাশি কাজ করবেন বিভিন্ন সিকিউরিটি এজেন্সির সদস্যরাও।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

‘ছিনতাইকারী ও চাঁদাবাজদের পুলিশ দৌড়ের ওপর রেখেছে’

আপডেট সময় : ০৭:১৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯