ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

কংগ্রেস সভাপতির পদ থেকে পদত্যাগ করছেন রাহুল!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯ ২৫৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;

ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে বড় ব্যবধানে হারের পর দেশটির বিরোধী দল কংগ্রেসের সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছেন রাহুল গান্ধী।

কংগ্রেস সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, মা সোনিয়া গান্ধীসহ কংগ্রেসের সিনিয়র নেতাদের একটি গ্রুপের কাছে তিনি বলেছেন- নির্বাচনে হারের পুরো দায় স্বীকার করেছেন তিনি। কাজেই দলীয় প্রধানের পদ থেকে তিনি সরে দাঁড়াতে চাচ্ছেন। তবে রাহুল গান্ধীর পদত্যাগের এই খবরকে উড়িয়ে দিলেন কংগ্রেসের মুখপাত্র রণদ্বীপ সিং।

সূত্র জানায়, রাহুল গান্ধীর প্রস্তাব নিয়ে আলোচনা করতে সপ্তাহ খানেকের মধ্যেই বৈঠকে বসার আভাস দিয়েছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি।
এদিকে ভারতের লোকসভা নির্বাচনে নিজ আসনে বিজেপি প্রার্থী শ্রীমতি ইরানির কাছে হার স্বীকার করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বিজয়ী প্রার্থীকে আমেথিকে ভালোবাসার সঙ্গে দেখভাল করার আহ্বান জানিয়েছেন তিনি।

গত চার দশক ধরে এই আসনটিতে কংগ্রেস বিজয়ী হয়ে আসছিল। তবে কেরালার ওয়েনাড থেকে বিজয়ী হয়েছেন গান্ধী পরিবারের এই উত্তরসূরি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কংগ্রেস সভাপতির পদ থেকে পদত্যাগ করছেন রাহুল!

আপডেট সময় : ১১:২৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯