ঢাকা ১১:০৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

মোদির দ্বিতীয় বিজয়ের দিনে ক্ষেপণাস্ত্র ছুড়ল পাকিস্তান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯ ২৬৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;

ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। আজ বৃহস্পতিবার পাকিস্তান শাহিন-২ নামের ক্ষেপণাস্ত্রের পরীক্ষার কথা জানিয়েছে। এটি একটি সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্র। শাহিন-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ১ হাজার ৫০০ কিলোমিটার দূরে পরমাণু অস্ত্র নিক্ষেপ করতে পারে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাত দিয়ে ডন-এর প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিনে পাকিস্তান ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানাল। বিপুল বিজয়ে ভারতে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় বসতে যাচ্ছেন নরেন্দ্র মোদি।

পাকিস্তানের আইএসপিআরের পক্ষ থেকে বলা হয়েছে, শাহিন-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়েছে আরব সাগরে। আইএসপিআর বলেছে, এই ক্ষেপণাস্ত্র উচ্চ ক্ষমতাসম্পন্ন। এ অঞ্চলে পাকিস্তানের প্রয়োজন মেটাবে শাহিন-২।

ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম বলে দাবি করেছে পাকিস্তান। এটির পাল্লা দেড় হাজার কিলোমিটার। এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষার পর পাকিস্তানের সেনাবাহিনী যথেষ্ট শক্তিশালী হলো বলেই মনে করছেন দেশটির সামরিক বিশ্লেষকেরা। আঞ্চলিক শান্তি বজায় রাখতেই এই পরীক্ষা বলেও দাবি তাঁদের।

ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করায় দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভী ও প্রধানমন্ত্রী ইমরান খান অভিনন্দন জানিয়েছেন।

মহাকাশে নজরদারি বাড়াতে গতকাল বুধবার স্যাটেলাইট উৎক্ষেপণ করে ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে রিস্যাট-২ বি স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। এর এক দিন পর পাকিস্তান তাদের শাহিন-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার কথা জানাল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মোদির দ্বিতীয় বিজয়ের দিনে ক্ষেপণাস্ত্র ছুড়ল পাকিস্তান

আপডেট সময় : ১১:০৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯