ঢাকা ১১:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

বিধ্বংসী জয়ে ফের ক্ষমতার পথে হিন্দুত্ববাদী বিজেপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯ ২৩৭ বার পড়া হয়েছে

ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনায় শেষ খবর পাওয়া পর্যন্ত বিপুল ব্যবধানে এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। তারা ৩২২টি আসনে এগিয়ে আছে। অপরদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট এগিয়ে ১১৫টি আসনে। অন্যান্য দলগুলো এগিয়ে রয়েছে ১০৪টি আসনে। প্রাথমিক ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাচ্ছে ক্ষমতাসীনরা, এমনটাই প্রতীয়মান হচ্ছে।

ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার ৫৪৩ আসনে ভোট হয়েছে। কোনো দলকে সরকার গঠন করতে হলে পেতে হবে ২৭২ আসন।

নির্বাচনের পর প্রাথমিকভাবে বুথফেরত সমীক্ষায় ক্ষমতাসীন বিজেপি জোটের জয়ের আভাস মিললেও বিরোধী জোট এটা মানতে পারছিল না। এরপর ইভিএম শঙ্কায় আদালতেও যায় তারা। তবে শেষ পর্যন্ত সেই বুথফেরত জয়ের আভাসই সত্য হয়ে দাঁড়াচ্ছে।

আজ সকালে সারা দেশে একযোগে ভোট গণনা শুরু হয়। ভোট গণনা কেন্দ্র করে ভারতজুড়ে টান টান উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যেক প্রার্থীর প্রতিনিধির উপস্থিতিতে সকাল ৮টায় স্ট্রংরুম খোলার পর পুরো প্রক্রিয়াটি ভিডিও ক্যামেরার সামনে করা হচ্ছে।

নির্বাচন কর্মকর্তারা মনে করছেন, সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হলেও অনেক রাতে হয়তো ফল জানা যাবে। তবে প্রতি রাউন্ডের গণনা শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফল জানানো হবে।

পশ্চিমবঙ্গে বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ভোট গণনার শেষ সময় পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিধ্বংসী জয়ে ফের ক্ষমতার পথে হিন্দুত্ববাদী বিজেপি

আপডেট সময় : ১২:২৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯