ঢাকা ০২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা Logo থাইল্যান্ডের চিকিৎসা নির্ভরতা কমাতে বাংলাদেশে সেবা সম্প্রসারণে আগ্রহ ব্যাংককের বিএনএইচ হাসপাতালের

ভোট গণনার আগে সুর সাধনায় মগ্ন মমতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০১৯ ২৪৬ বার পড়া হয়েছে

বুধবার নিজের ফেইসবুক পাতায় কী বোর্ডে সুর তোলার একটি ভিডিও পোস্ট করেন তৃণমূল কংগ্রেস নেত্রী। তাতে ‘প্রাণও ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরও আরও আরও দাও প্রাণ’ এই রবীন্দ্রসঙ্গীতটি বাজাচ্ছিলেন তিনি।

পোস্টে মমতা লিখেছেন, “গণনার দিন যখন ঘনিয়ে আসছে, তখন আমার প্রার্থনা মাতৃভূমির জন্য। এই গানটি উৎসর্গ করছি মা, মাটি, মানুষকে।”

ভিডিওটি তোলার ৪৪ মিনিটের মধ্যে এটি দেখা হয় এক লাখের বেশি ফেইসবুক আইডি থেকে, শেয়ার হয় ২ হাজার ৬০০ বার; এই পোস্টে মন্তব্য আসে দেড় হাজারের বেশি, যার মধ্যে বাংলাদেশিও রয়েছেন।

ভারতের বাংলাদেশ লাগোয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মমতার জন্য এবারের লোকসভা নির্বাচন বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে; এই প্রথম তার রাজত্বে বড় ভাগ বসাতে যাচ্ছে কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপি, অন্তত বুথ ফেরত জরিপ তাই বলছে।

বুথ ফেরত বিভিন্ন জরিপে নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এগিয়ে থাকার চিত্র এলেও এসব জরিপকেই আমলেই নিতে চাইছেন না মমতা।

বিশ্বের সর্ববৃহৎ নির্বাচনে সাত পর্বে ভোটগ্রহণ শেষ হয় গত রোববার; বৃহস্পতিবার গণনা শেষে ফল এলেও বোঝা যাবে কারা যাচ্ছে ক্ষমতায়, সেই সঙ্গে পশ্চিমবঙ্গেও মোদীর দল কতটা ভাগ বসাতে পেরেছে।

দীর্ঘ সংগ্রামে বামফ্রন্টকে হটিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতা পাওয়া মমতা ভোট গণনায় ইভিএমে কারচুপির আশঙ্কাও প্রকাশ করে আসছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ভোট গণনার আগে সুর সাধনায় মগ্ন মমতা

আপডেট সময় : ১০:৫৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০১৯