ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্থানীয় কৃষকদের থেকে ভাড়ায় জমি নিয়ে সাইন বোর্ড: প্লট বানিজ্যের নামে পূর্বাচল প্রবাসী পল্লী কর্তৃপক্ষ’র প্রতারণা Logo “নৌ-খাতের সিমুলেটর বাণিজ্যের লুটেরা সিন্ডিকেট সাব্বির মাদানি” Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ত্রাসের রাজত্ব! নকল নবীশ মাহবুব আলমের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি ও দূর্নীতির অভিযোগ Logo ‘শিশু হাসপাতালে উপ-পরিচালক নেছার উদ্দীন সিন্ডিকেটের দুর্নীতি ও লুটপাট’ Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন মিয়ার ১০ কোটি টাকা আত্মসাৎ ও টেন্ডার কারসাজি Logo মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা: রাজধানীর বিএনপিতে কোন পথে যাচ্ছে নেতৃত্ব? Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি Logo সাভার পৌরসভার লাইসেন্স পরিদর্শক আমজাদ মোল্লার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা

চিকিৎসার জন্য ভারত যাচ্ছেন ৩০ মুক্তিযোদ্ধা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮ ২৫৩ বার পড়া হয়েছে

ভারতের সশস্ত্র বাহিনীর সহায়তায় ৩০ জন মুক্তিযোদ্ধাকে চিকিৎসা প্রদান করবে বাংলাদেশ সরকার। আগামী ১৭ ডিসেম্বর চিকিৎসার জন্য তারা ভারত যাবেন।

ভারতের সশস্ত্র বাহিনীর অধীন দিল্লির রিসার্চ অ্যান্ড রেফারেল সুপার স্পেসালাইজড হাসপাতালে ১৫ জন এবং পুনের কমান্ড হাসপাতালে ১৫ জন মুক্তিযোদ্ধা চিকিৎসা সেবা গ্রহণ করবেন।

ভারতে চিকিৎসা গ্রহণের জন্য মুক্তিযোদ্ধাদের বিমান ভাড়া ও অন্যান্য খরচ বহন করবে বাংলাদেশ সরকার এবং চিকিৎসা সম্পর্কিত সকল খরচ বহন করবে ভারত সরকার।

এদিকে বিজয় দিবস উপলক্ষে প্রথমবারের মতো এবার ‘বিজয় দিবস ভাতা’ পাচ্ছেন মুক্তিযোদ্ধারা। এক লাখ ১৯ হাজার ৯৪৬ জন জীবিত মুক্তিযোদ্ধা ৫ হাজার টাকা হারে এ ভাতা পাবেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি ‘বিজয় দিবস ভাতা’ বাবদ ৫৯ কোটি ৯৭ লাখ ৩০ হাজার টাকা মঞ্জুরি দিয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের মধ্যে এ ভাতা বিতরণ করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চিকিৎসার জন্য ভারত যাচ্ছেন ৩০ মুক্তিযোদ্ধা

আপডেট সময় : ১১:৪৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮