ঢাকা ০৪:১১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

ধর্ষককে পিটিয়ে মারলো উত্তেজিত জনতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৭:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০১৯ ২১৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত এক যুবককে পিটিয়ে হত্যা করেছে ধর্ষণের শিকার কিশোরীর পরিবারের সদস্য ও উত্তেজিত জনতা। এ ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানের আলোয়ার জেলার হরসৌরা থানা এলাকার দেবনাথ গ্রামে।

ভারতীয় বার্তাসংস্থা এএনআই বলছে, গত ১৪ মে ওই কিশোরী তার বাবা এবং মায়ের সঙ্গে দেবনাথ গ্রামে এক আত্মীয়র বিয়েতে অংশ নেন। বিয়ে বাড়িতে অনুষ্ঠানের ফাঁকে অভিযুক্ত রাহুল এবং তার দুই বন্ধু লোকেশ ও রামবীর ওই কিশোরীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে।

এ ঘটনা জানাজানি হলে কিশোরীর খোঁজে গিয়ে তিন যুবককে ধাওয়া করেন তার আত্মীয়-স্বজনরা। বাকি দু’জন পালিয়ে গেলেও রাহুলকে ধরে বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা। ঘটনাস্থলেই মারা যায় ধর্ষক রাহুল।

পরে খবর পেয়ে হরসৌরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়। ধর্ষণের ষিকার কিশোরীর শারীরিক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে লোকেশ এবং রামবীরকেও আটক করে পুলিশ। এই ঘটনায় গণধর্ষণ এবং হত্যার দুটি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশের এক কর্মকর্তা বলেছেন, মামলার তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে, আলোয়ারের ঠানগাজিতে দলিত এক গৃহবধূকে গণধর্ষণের মামলায় ছয় অভিযুক্তের বিরুদ্ধে শনিবার অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। গত ২৬ এপ্রিল ওই গৃহবধূর স্বামীকে বেধড়ক মারধর করে তার সামনেই গণধর্ষণ করেছিল পাঁচজন।

অভিযুক্তদের একজন ধর্ষণের ভিডিও ধারণ করে। ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী অপহরণ, মারধর, গণধর্ষণ, হুমকি এবং ডাকাতি ধারায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ধর্ষককে পিটিয়ে মারলো উত্তেজিত জনতা

আপডেট সময় : ০৯:১৭:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০১৯