ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা‘র সঙ্গে বসে তারেক রহমান ষড়যন্ত্র করছে’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮ ৩১৫ বার পড়া হয়েছে

হাছান মাহমুদ (ফাইল ছবি)পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই’র সঙ্গে বসে তারেক রহমান ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, ‘লন্ডনে বসে তারেক রহমান আইএসআই’র সঙ্গে বৈঠক করেছেন। যেখানে জামায়াত নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাকও উপস্থিত ছিলেন। তারা জামায়াত নিয়ন্ত্রিত সরকার প্রতিষ্ঠা করতে চায়। জামায়াতকে পুনঃপ্রতিষ্ঠা করতে চায়।’ শনিবার (০৮ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর দেওয়ানজি পুকুরপাড় এলাকার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি মিথ্যাচার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহাম্মেদ টানা সংবাদ সম্মেলন করে প্রতিদিন মিথ্যাচার করছেন। তার মিথ্যাচারের মূল উদ্দেশ্য নির্বাচনকে বিতর্কিত করা, নির্বাচন কমিশনকে বিতর্কিত করা।’

বিএনপি নির্বাচন কমিশনের আনুকূল্য পেয়েছে মন্তব্য করে
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘মনোনয়ন ফরমে স্বাক্ষর না করেও বিএনপির অনেক প্রার্থী প্রার্থিতা ফিরে পেয়েছেন। আপিলে শুক্রবার (৭ ডিসেম্বর) পর্যন্ত বিএনপির প্রায় ১০০ প্রার্থী প্রার্থিতা ফিরে পেয়েছেন। বিএনপির কয়েকজন প্রার্থী হলফনামায় স্বাক্ষরই করেননি। এরপরও তারা প্রার্থিতা ফেরত পেয়েছেন। স্বাক্ষর না থাকা সত্ত্বেও গোলাম মাওলা রনিকে প্রার্থিতা ফেরত দেওয়া হয়েছে, এটা নজিরবিহীন।’

এই আওয়ামী লীগ নেতা আরও বলেন, ‘এযাবৎকাল কোনও রাজনৈতিক দল ৩০০ আসনে ৮০০ প্রার্থীর মনোনয়নপত্র জমা দেয়নি। অথচ বিএনপি একাদশ সংসদ নির্বাচনে তা করেছে। অনেক প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ার পর শুক্রবার পর্যন্ত ৫৫৬ জনের প্রার্থিতা বৈধ হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা‘র সঙ্গে বসে তারেক রহমান ষড়যন্ত্র করছে’

আপডেট সময় : ০৫:১৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮