ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

জনসেবায় ব্যস্ত সময় পার করছেন মাশরাফির স্ত্রী সুমি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯ ২৪৬ বার পড়া হয়েছে

নড়াইল প্রতিনিধি;

নড়াইল-২ আসনের এমপি, বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সহধর্মিণী সুমনা হক সুমি নড়াইলে দু’দিন ব্যস্ত সময় পার করেছেন। এ দুই দিনের সফরে নড়াইলে এসে অসহায় দুস্থদের মাঝে সেলাই মেশিন, অর্থ অনুদান এবং শিক্ষা উপকরণ বিতরণ করেছেন।

বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২৫ দুস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম, নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, নড়াইল প্রেস ক্লাবের সাবেক সভাপতি এনামুল কবীর টুকু প্রমুখ।

পরে তিনি শহরের মহিষখোলা এলাকায় নির্বাচনী দায়িত্ব পালন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়া ডিবি পুলিশের এএসআই মনিরুল ইসলাম মনিরের বাসায় গিয়ে তার পরিবারের হাতে ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থ তুলে দেন। সুমি বুধবার ঢাকা থেকে নড়াইলে আসেন এবং বিকেলে লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ডহরপাড়ার ওসমান মোল্যার স্ত্রী সড়ক দুর্ঘটনায় আহত রুবিয়া বেগমকে চিকিৎসার জন্য পঞ্চাশ হাজার টাকা দেন। পরে জয়পুর ইউনিয়নের গোবিন্দপুর খাদিজাতুল কোবরা মহিলা এতিমখানা ও মাদ্রাসায় রোজাদারদের সঙ্গে ইফতার করেন। সন্ধ্যায় নড়াইল শহরে ‘আঁধারের জোনাকি’ নামে সুবিধাবঞ্চিত শিশুদের প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ, মহিলা যুবলীগ, জেলা ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

জনসেবায় ব্যস্ত সময় পার করছেন মাশরাফির স্ত্রী সুমি

আপডেট সময় : ১০:২৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯