ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

বিএনপি থেকে আ.লীগে যোগ দিয়েই প্যানেল মেয়র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯ ২৫০ বার পড়া হয়েছে

বরিশাল প্রতিনিধি;
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্যানেল মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগরভবনের তৃতীয় তলায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্যানেল মেয়রের তিনটি পদের মধ্যে পুরুষ পদে দুইজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। একমাত্র নারী প্যানেল মেয়র পদে একাধিক প্রার্থী থাকায় এ পদে নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়েছেন সংরক্ষিত কাউন্সিলর আয়েশা তৌহিদ লুনা। তিনি গত বছরের জুলাইতে সিটি করপোরেশন নির্বাচন চলাকালে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেন। বরিশাল মহানগর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন আয়েশা তৌহিদ লুনা।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত দুজন হলেন- ১ নম্বর প্যানেল মেয়র পদে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গাজী নঈমুল ইসলাম লিটু ও ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম খোকন। তারাও আওয়ামী লীগের।

অনুসন্ধান সূত্রে জানা গেছে, পুরুষ দুটি প্যানেল মেয়র পদে গাজী নঈমুল ইসলাম লিটু ও রফিকুল ইসলাম খোকন একমাত্র প্রার্থী হওয়ায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়। সংরক্ষিত প্যানেল মেয়র পদের জন্য পাঁচজন নারী কাউন্সিলর প্রার্থী হন। তার মধ্যে আয়েশা তৌহিদ লুনা সর্বোচ্চ ২৩ ভোট পেয়ে নির্বাচিত হন।

অপর প্রার্থীদের মধ্যে কোহিনুর বেগম ৯ ভোট, রেশমি বেগম ৩ ভোট, সালমা আক্তার শিলা ৩ ও গায়েত্রী বিশ্বাস পাখি ১ ভোট করে পেয়েছেন। মোট ৪০ জন কাউন্সিলেরর মধ্যে একমাত্র ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারুন অর রশিদ ভোট প্রদানে অনুপস্থিত ছিলেন। নির্বাচন পরিচালনা করেন বিসিসির সচিব মো. ইসরাইল হোসেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৩০ জুলাই বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। ২২ অক্টোবর প্রধানমন্ত্রী গণভবনে মেয়র ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান এবং ২৩ অক্টোবর মেয়রসহ কাউন্সিলররা দায়িত্ব গ্রহণ করেন। নিয়ম অনুযায়ী প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার পরবর্তী একমাসের মধ্যে প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন করতে হয়। কিন্ত বিসিসির প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন হলো প্রায় এক বছর পর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিএনপি থেকে আ.লীগে যোগ দিয়েই প্যানেল মেয়র

আপডেট সময় : ০৭:৩৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯