ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

শাসকরা দেশপ্রেমিক নয়, আজ্ঞাবহ দাস : সেলিমা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯ ২৪৫ বার পড়া হয়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক;
সরকারের দেশপ্রেম না থাকায় তিস্তা চুক্তির সুরাহা হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, দেশপ্রেমিকরা বাংলাদেশ শাসন করছে না, তারা আজ্ঞাবহ দাস। সেজন্য তিস্তা চুক্তির হাল হয়নি আজ ১০ বছর যাবত।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে জাতীয়তাবাদী কৃষক দল এ সভার আয়োজন করে।

সুশাসন ও গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে উল্লেখ করে সেলিমা বলেন, দেশপ্রেমিক সরকার ছাড়া জনকল্যাণ হয় না। এ ক্ষেত্রে আমাদের একমাত্র সহায়ক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাকে যদি আমরা ঐক্যবদ্ধভাবে মুক্ত করে না আনতে পারি, তাহলে বাংলাদেশে সুশাসন আসবে না, গণতন্ত্র আসবে না। তাই আসুন ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে আমরা তাকে মুক্ত করি।

সরকারের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ এনে বিএনপির এই ভাইসচেয়ারম্যান বলেন, ঐতিহাসিক ফারাক্কা দিবসের মতো বিশেষ বিশেষ দিবস পালনের মাধ্যমে নতুন প্রজন্মকে বাংলাদেশের ইতিহাসের প্রকৃত তথ্য জানাতে হবে।

জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে এবং সদস্য সচিব হাসান জাফির তুহিনের পরিচালনায় কেন্দ্রীয় সদস্য এস কে সাদীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, উপদেষ্টা পরিষদের সদস্য নাজমুল হক নান্নু, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন জসিম, নাজিম উদ্দিন মাস্টার প্রমুখ বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শাসকরা দেশপ্রেমিক নয়, আজ্ঞাবহ দাস : সেলিমা

আপডেট সময় : ০৭:২৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯