ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

পুলিশের গুলিতে হত্যার আগে আর্তচিৎকার- ‘আমি গর্ভবতী’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০১৯ ২৮৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক |
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য টেক্সাসের পুলিশের বিরুদ্ধে পামেলা নামের এক গর্ভবতী নারীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। সিএনএন জানিয়েছে, গুলির কয়েক সেকেন্ড আগে ৪৪ বছর বয়সী পামেলা চিৎকার করে গর্ভবতী থাকার কথা জানান।

একজন প্রত্যক্ষদর্শী সোমবার রাতের এই ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। অধিকাংশ মানুষ পুলিশের সমালোচনা করছেন।

পামেলাকে গুলি করা হয় তার বাড়ির পার্কিং এরিয়ায়। টেক্সাস সিকিউরিটি ডিপার্টমেন্ট ওই পুলিশের নাম প্রকাশ করেনি। জানানো হয়েছে, ওই কর্মকর্তা পামেলাকে গ্রেপ্তার করার জন্য খুঁজছিলেন। তার নামে আগে থেকে পরোয়ানা জারি ছিল।

পামেলাকে দেখার পর গ্রেপ্তার করতে চাইলে নানাভাবে তিনি বাধা দিতে থাকেন। প্রথমে পুলিশকে বলেন, ‘আমি হাঁটছি। সত্যি আমি হেঁটে বাড়িতে যাচ্ছি।’

এসব কথোপকথন শোনা গেছে ভিডিও থেকে। অন্ধকারে ভিডিওটি করা হয়েছে। হঠাৎ এক সময় গুলির শব্দ শোনা যায়। তার ঠিক আগে পামেলা বলেন, ‘আমি গর্ভবতী।’

তবে চিকিৎসকেরা জানিয়েছেন, নিহত পামেলা গর্ভবতী ছিলেন না। পুলিশের হাত থেকে বাঁচার জন্য মিথ্যে বলেছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পুলিশের গুলিতে হত্যার আগে আর্তচিৎকার- ‘আমি গর্ভবতী’

আপডেট সময় : ১০:০৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০১৯