ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

দল পক্ষ ব্যক্তির ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করতে হবে : সিইসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮ ৩৪১ বার পড়া হয়েছে

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদকঃ প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে বলেছেন, ‘দল, পক্ষ, ব্যক্তির ঊর্ধ্বে উঠে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে। প্রজ্ঞা ও মেধা খাটিয়ে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে। আতঙ্ক নয়, কমিশন চায় একটি আস্থার নির্বাচন।’

সোমবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নিয়ে নির্বাচনী নির্দেশনামূলক এক কর্মশালায় এসব কথা বলেন তিনি।

ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে সিইসি বলেন, ‘আপনারা সাংবিধান ও আইনের ভিত্তিতে দায়িত্ব পালন করবেন। আপনি স্বাধীন, আপনি নিরপেক্ষ, আপনি বিচারক, বিচারকের মাইন্ড আপনাকে অ্যাপ্লাই করতে হবে।’

কে এম নুরুল হুদা বলেন, ‘নির্বাচন কীভাবে সুষ্ঠু করবেন, সেটি আপনি আপনার মেধা, প্রজ্ঞা দিয়ে বিবেচনা করবেন। সংবিধান, জাতি, রাজনৈতিক দল ও ভোটারের কাছে একটি সুষ্ঠু নির্বাচনেরর জন্য কমিশন দায়বদ্ধ।’

তিনি বলেন, ‘ছয়শ;র বেশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি মাঠে থাকবেন। বৈষম্যের ঊর্ধ্বে থেকে রাগ অনুরাগ প্রশ্রয় না দিয়ে আইনের সুষ্ঠু প্রয়োগের নির্দেশ দিয়ে প্রজ্ঞা ও মেধা খাটিয়ে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে হবে।’

আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে সোমবার সকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের ব্রিফিং তিন দিনব্যাপী ব্রিফ অনুষ্ঠানে প্রথম ধাপে আজ ২১৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অংশ নেন। তিন ধাপে মোট ৬৪০ জন জুডিশয়াল ম্যাজিস্ট্রেটকে ব্রিফ করবে কমিশন। ভোটগ্রহণের আগের দিন, ভোটগ্রহণের দিন এবং ভোটগ্রহণের পরের দুই দিন নির্বাচনের মাঠে নিয়োজিত থাকবেন তারা। ৩০ ডিসেম্বর বহুল আলোচিত এই সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দল পক্ষ ব্যক্তির ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করতে হবে : সিইসি

আপডেট সময় : ০১:৩৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮