ঢাকা ০২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

পাকিস্তানে বোমা বিস্ফোরণে ৪ পুলিশ সদস্য নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০১৯ ২৪৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;

পাকিস্তানের কোয়েটা শহরে একটি মসজিদের কাছে বোমার বিস্ফোরণে অন্তত চার পুলিশ সদস্য নিহত হয়েছেন। এসময় দুই পুলিশ সদস্যসহ নয়জন আহত হয়েছেন।

সোমবার রাতে রাস্তার পাশে মোটরসাইকেলে পেতে রাখা বোমার বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে। খবর দ্য ডনের।

কোয়েটার ডেপুটি ইন্সপেকটর জেনারেল (ডিআইজি) আবদুল রাজ্জাক ছেমা জানান, মোটরসাইকেলে ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণে একটি পুলিশভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ইমেইলে পাঠানো এক বিবৃতিতে পাকিস্তান তালেবান নামে পরিচিত নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) বিস্ফোরণের দায় স্বীকার করেছে।

রমজানের শুরু থেকেই পাকিস্তানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে এরইমধ্যে কয়েকটি হামলার ঘটনা ঘটেছে।

মাত্র তিন দিন আগে বন্দরনগরী গওয়াদরের একটি পাঁচ তারকা হোটেলে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা হামলা চালায়। ওই হামলায় হোটেলের এক নিরাপত্তা রক্ষীসহ অন্তত পাঁচজন নিহত হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পাকিস্তানে বোমা বিস্ফোরণে ৪ পুলিশ সদস্য নিহত

আপডেট সময় : ০৫:৩৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০১৯