ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্বল্প বেতনে এলজিইডি গাড়িচালকের সম্পদের অট্টালিকা Logo পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিচালক মীর সাজেদুর রহমানকে ঘিরে প্রশাসনিক অনিয়মের বিতর্ক Logo সাড়ে ৬শ’ কোটি টাকার সেচ প্রকল্পে অনিয়মের অভিযোগ নিয়েও বহাল পিডি নুরুল ইসলাম Logo দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ প্রকাশনা নিয়ে আইনি জটিলতা: হাইকোর্টের রুল: মালিকানা ও সম্পাদনায় বিতর্ক Logo প্রাণিসম্পদ অধিদপ্তরে আউটসোর্সিং নিয়োগ ঘিরে ২৫ কোটি টাকার বাণিজ্যের পরিকল্পনা! Logo মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় Logo ডিএনসিসির প্রকৌশলী আহসান হাবিবের বিরুদ্ধে টেন্ডার অনিয়ম ও ঠিকাদার হয়রানির অভিযোগ Logo অভিযোগের পাহাড় পেরিয়েও বহাল তবিয়তে ফায়ার সার্ভিসের ডিজি Logo সওজে পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদ সিন্ডিকেটের দূর্নীতির সাম্রাজ্য Logo ঠিকাদারের মুখোশে ফরিদুল আলমের বিরুদ্ধে চাকরির প্রলোভনে কোটি টাকা লুটের অভিযোগ

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের লাবণী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০১৯ ১৯২ বার পড়া হয়েছে

রাজনৈতিক প্রতিবেদক;
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করা হয়েছে সোমবার (১৩ মে) বিকেলে। কেন্দ্রীয় ওই কমিটিতে পদ পাওয়া না পাওয়া নিয়ে চলছে নানা রকম উত্তেজনা।

তবে চমক দিয়ে কমিটিতে উপ-সাংস্কৃতিক সম্পাদক পদ পেয়েছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশে অংশ নেয়া আলোচিত হওয়া আফরিন লাবণী।

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন লাবণী। তিনি জবি থেকে বিবিএ (স্নাতক) সম্পন্ন করে বর্তমানে এমবিএতে অধ্যয়নরত।

কেন্দ্রীয় কমিটির সদস্য হওয়ার খবর নিশ্চিত করে আফরিন লাবণী জাগো নিউজকে বলেন, এটা আমার কাছে অনেক বড় স্বপ্নপূরণের মতো। কৈশোর থেকেই রাজনীতির প্রতি আমার ভালোলাগা কাজ করে। আর ছাত্রলীগ আমাকে সবসময় অনুপ্রেরণা যুগিয়েছে। এই ঐতিহ্যবাহী সংগঠনে দায়িত্ব পেয়ে আমি ধন্য।

লাবণী নিজের দায়িত্ব সম্পর্কে বলেন, ছাত্রলীগ হচ্ছে এমন একটি সংগঠন যেটার মাধ্যমে দেশের জন্য কাজ করা যায়। আমি নিজেকে সেবায় নিয়োজিত রাখতে চাই।

লাবণী মিডিয়া থেকে দূরে। কারণ হিসেবে বলেন, লেখাপড়া ও রাজনীতির কারণে মিডিয়াতে এতদিন কাজ করতে পারিনি। কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেয়েছি এতে আমি ভীষণ আনন্দিত। দল আমার পরিশ্রমের মূল্য দিয়েছে। রাজনীতির পাশাপাশি আগামীতে মিডিয়ার কাজে সম্পৃক্ত থাকতে চেষ্টা করব।

প্রসঙ্গত, সর্বশেষ মিস ওয়ার্ল্ড বাংলাদেশ সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন লাবণী। চূড়ান্ত পর্বে বিচারক ইমি তাকে প্রশ্ন করেছিলেন, তাকে যদি তিনটি উইশ করতে বলা হয়, সে উইশগুলো কী হবে এবং কাকে উইশ করতে চান?

এমন প্রশ্নে লাবণী জানিয়েছিলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সি-বিচ কক্সবাজার, সুন্দরবন এবং পাহাড়-পর্বতকে তিনি উইশ করতে চান। লাবণীর এই উত্তরে খুশি হতে পারেননি বিচারকমণ্ডলী। তার সেই উত্তর ভাইরাল হয়ে যায় সারাদেশে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের লাবণী

আপডেট সময় : ১০:৩৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০১৯