ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

ওবায়দুল কাদের দেশে ফিরছেন বুধবার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০১৯ ২৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে বুধবার দেশে ফিরছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বাংলাদেশ সময় রোববার সকালে সিঙ্গাপুরে অবস্থানরত সেতু বিভাগের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বর্তমানে স্যার (ওবায়দুল কাদের) স্বাভাবিক হাঁটাচলা করতে পারছেন, নিয়মিত ব্যায়ামও করছেন। চিকিৎসকদের পরামর্শেই এখন দেশে ফিরছেন তিনি। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ০৮৫ নম্বর ফ্লাইটে আগামী ১৫ মে সম্ভাব্য বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে। সবাই তার জন্য দোয়া করবেন।

‘সিঙ্গাপুরের স্থানীয় সময় রোববার আনুমানিক সকাল ১০টায় স্যার (ওবায়দুল কাদের) মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন। এরপরই তিনি দেশে ফেরার দিনক্ষণ ঠিক করেন,’ যোগ করেন শেখ ওয়ালিদ ফয়েজ।

গত ৫ এপ্রিল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ওবায়দুল কাদের ছাড়পত্র পান। তবে ওই হাসপাতালের কাছেই ভাড়া বাসায় থাকছেন তিনি। ২০ মার্চ ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হয়।

এর আগে ৩ মার্চ ভোরে ঢাকায় নিজ বাসায় শ্বাসকষ্ট শুরু হলে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়।

ভারতের স্বনামধন্য হৃদরোগ সার্জন দেবী শেঠির পরামর্শে ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ওবায়দুল কাদের দেশে ফিরছেন বুধবার

আপডেট সময় : ০১:২৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০১৯