ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

সন্ত্রাসের অভিযোগে পাকিস্তানে ১১ সংগঠন নিষিদ্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০১৯ ২৫৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক |
অব্যাহত আন্তর্জাতিক চাপের মধ্যে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে লাহোরভিত্তিক ১১টি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান।

প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে মন্ত্রিসভার এক বৈঠকে শনিবার এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানায় টাইমস অব ইন্ডিয়া।

নিষিদ্ধ জইশ-ই-মুহাম্মদ ও জামাত-উদ-দাওয়ার সঙ্গে সম্পৃক্ত ছিল নতুন করে কালো তালিকাভুক্ত নতুন সংগঠনগুলো।

সন্ত্রাস নির্মূলে ‘জাতীয় কর্মপরিকল্পনা-২০১৫’ বাস্তবায়নের অংশ হিসেবে এলো সিদ্ধান্ত। এর আওতায় ৩০ হাজার ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেওয়ারও ঘোষণা দিয়েছে সরকার।

চীন ভেটো ক্ষমতা প্রয়োগ থেকে বিরত থাকলে যুক্তরাষ্ট্র ও ভারতের দীর্ঘদিনের প্রচেষ্টায় চলতি মাসেই জইশ-ই-মুহাম্মদের প্রতিষ্ঠাতা মাসুদ আজহারকে সন্ত্রাসী তালিকাভুক্ত করে জাতিসংঘ।

ভারত অধিকৃত কাশ্মীরের পুলওয়ামায় আধা-সামরিক বাহিনীর গাড়িবহরে বিচ্ছিন্নতাবাদীদের হামলার পর থেকেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আরও ব্যবস্থা নিতে আন্তর্জাতিক চাপে রয়েছে পাকিস্তান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সন্ত্রাসের অভিযোগে পাকিস্তানে ১১ সংগঠন নিষিদ্ধ

আপডেট সময় : ১১:৪৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০১৯