ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৪ লাখ টাকা ঘুষ নিয়েও প্রতারণা করেছেন জেলার দেলোয়ার Logo নদীপথে নতুন গতি: সলিম উল্লাহর উদ্যোগে পুনরুজ্জীবনের পথে বিআইডব্লিউটিসি Logo সংরক্ষিত নারী আসনে আলোচনায় আসমা আজিজ Logo উপ-কর কমিশনারের তানজিনা’ র ১৫ কোটি টাকার ‘অবৈধ’ সম্পদ Logo রপ্তানি ঘোষণার অমিল বন্ড তদারকিতে পুকুর চুরি: জেসি কামরুলের সহায়তায় কয়েকশ কোটি টাকা রাজস্ব আত্মসাৎ  Logo পাঁচ প্রকৌশলীর গাফিলতিতেই সংসদে মাইক অচল Logo রাজস্ব কর্মকর্তা মেহেদীর বিরুদ্ধে ঘুষ অনিয়মের অভিযোগে নড়েচড়ে দাঁড়াল দুদক: ছাত্রলীগের নেতা বহাল তবিয়তে! Logo কাস্টমসে আওয়ামী দোসর আজাদের রাজত্ব বহাল Logo মিরপুর বিআরটিএতে মালিকানা বদল সেবায় দালালচক্রের দৌরাত্ম্য: কাউন্টার কর্মকর্তাকে ঘিরে ঘুষ বাণিজ্যের অভিযোগ Logo স্বল্প বেতনে এলজিইডি গাড়িচালকের সম্পদের অট্টালিকা

তরুণ প্রজন্মের ‘আই অ্যাম বাংলাদেশ’ আন্দোলন আজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮ ২৮২ বার পড়া হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচন (ছবি : সংগৃহীত)

সকালের সংবাদ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে তরুণ প্রজন্মের গুরুত্ব ও তাদেরকে উন্নয়নে সম্পৃক্ত করতে শুরু হচ্ছে নতুন একটি সামাজিক আন্দোলন। হ্যাশট্যাগ ‘আই অ্যাম বাংলাদেশ’ শিরোনামে সংগঠিত হচ্ছে এই আন্দোলন। এর স্লোগানে থাকছে ‘তারুণ্যের প্রথম ভোট, উন্নয়নের স্বার্থে হোক, শান্তির পক্ষে হোক’। এই আন্দোলনের নেপথ্যে রয়েছে ব্যবসায়ী সংগঠন এবং চেম্বারগুলো।

সোমবার (১০ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘আই অ্যাম বাংলাদেশ’-এর আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করা হবে। এতে আন্দোলনের রূপরেখা তুলে ধরা হবে। পাশাপাশি বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মতামত দেবেন।

‘আই অ্যাম বাংলাদেশ’ আন্দোলনের মূল উদ্যোক্তা বিজিএমইএর সাবেক সভাপতি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম।

তিনি বলেন, তরুণরা জাতির বড় শক্তি। তাদের উন্নয়নে সম্পৃক্ত করতে হবে। কীভাবে তাদের সম্পদে রূপান্তর করা যায়, উন্নয়নে তারা কীভাবে ভূমিকা রাখতে পরে, সে বিষয়ে তরুণদের ভাবনা জানতে চাইবেন তারা। আগামী নির্বাচনে তারা কী চায়, কোনো ধরনের নেতৃত্ব তাদের প্রত্যাশা- এসব বিষয় শুনবেন তারা। পাশাপাশি ব্যবসায়ী নেতারা তরুণদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেবেন, যাতে তরুণরা আগামী নির্বাচনে সঠিক নেতা নির্বাচন করতে পারেন।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এফবিসিসিআইর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান, এমসিসিআইর সভাপতি নিহাদ কবির, ঢাকা চেম্বারের সভাপতি আবুল কাশেম খান, ক্রিকেটের টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান ও চিত্রনায়ক ফেরদৌস। এ ছাড়া সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত থাকার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

তরুণ প্রজন্মের ‘আই অ্যাম বাংলাদেশ’ আন্দোলন আজ

আপডেট সময় : ১২:৪৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮